বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

Post Image

সিলেটের জৈন্তাপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলী ইয়াবা ট্যাবলেট সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় চেয়ারম্যানের সংশ্লিষ্টতা তদন্তে জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা প্রশাসন থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. ইন্তাজ আলী ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জৈন্তাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক।

ভিডিওতে দেখা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৪৬ সেকেন্ডের একটি ভিডিও এবং পরে ৩০ সেকেন্ডের আরেকটি ভিডিওতে চেয়ারম্যানকে মাদক সেবন করতে দেখা যায়

ভিডিও দুটি ভাইরাল হওয়ার পর বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দেয় এবং নিরপেক্ষ তদন্তের দাবি ওঠে। এদিকে সাধারণ মানুষের দাবির পরিপ্রেক্ষিতে ভাইরাল ভিডিওতে চেয়ারম্যানের সংশ্লিষ্টতা যাচাইয়ে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, সারীঘাট ডুপি গ্রামের ফয়জুল ইসলামের নামে ব্যবহৃত একটি ফেসবুক আইডি থেকে প্রথমে ভিডিওটি প্রচার করা হয়। এরপর তা দ্রুত ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মাঝে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া।

সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট, বিতর্কিত ভিডিও শেয়ার এবং বিরুপ মন্তব্যের বিষয়ে নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইন্তাজ আলী নিজ ইউনিয়ন পরিষদে সামাজিক রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে প্রচারিত ব্যাখ্যা দেন।

তিনি বলেন, ভিডিওতে আমার মত দেখা গেলেও ওই ব্যক্তি আমি নই। আমাকে ফাঁসানোর জন্য, আমার মানহানি করতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটা সাজানো হয়েছে।

তিনি আরও বলেন, ভিডিও পোস্টকারী ব্যক্তির সঙ্গে সালিশ সংক্রান্ত বিষয়ে শত্রুতার জের হতে পারে।

এদিকে এলাকাবাসী ও সাধারণ মানুষের দাবির পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিও চেয়ারম্যান ইন্তাজ আলীর সংশ্লিষ্টতা যাচাইয়ের জন্য সিলেটের জেলা প্রশাসকের নির্দেশনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জৈন্তাপুর উপজেলা প্রশাসন।

এ বিষয়ে জানতে ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জৈন্তাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

জৈন্তাপুর থানার ওসি মোহাম্মদ মাহবুবর রহমান মোল্লা কালবেলাকে বলেন, চেয়ারম্যান মো. ইন্তাজ আলীর ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে বলে শুনেছি। এ ঘটনায় চেয়ারম্যানের সংশ্লিষ্টতা তদন্তে উপজেলা প্রশাসন থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় কালবেলাকে বলেন, জেলা প্রশাসকের আদেশক্রমে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার নেতৃত্বে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত আর কিছু বলা যাচ্ছে না।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

জনসম্মুখে আয়াতুল্লাহ আলি খামেনির কফিন উন্মোচন

ফরিদপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবদল নেতা আটক, গাছে বেঁধে রাখলো জনতা

ধর্ষণ প্রতিরোধ মঞ্চের মুন্সিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি গঠন

ধর্ষণ প্রতিরোধ মঞ্চের মুন্সিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি গঠন

মতলবে এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের সেবায় ছাত্রশিবিরের হেল্প ডেস্ক

চাঁদা দাবির ঘটনায় যুবদল নেতাসহ ১৯ জনের নামে মামলা, গ্রেফতার ১১

সর্বাধিক পঠিত

হারলেও ফুলের তোড়া নিয়ে প্রতিদ্বন্দ্বীর বাসায় যাব : শিশির মনির

সাদিক কায়েমের মেয়র প্রার্থী হওয়ার সুযোগ নেই: ছাত্রশিবির

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিরকুট ঘিরে রহস্য

জুলাই হত্যাকাণ্ড: জবানবন্দিতে যা বলে গেছেন শহীদ ওসমান হাদী

স্বাধীনতা রক্ষায় যুবকদের নিয়ে রিজার্ভ ফোর্স গঠন করা হবে

বেগম খালেদা জিয়া জাতির সম্পদ : খোকন

১০ ব্যাংকে অফিসার পদে ১৮৮০ জনের চাকরির সুযোগ

বিএনপি ও আওয়ামী লীগকে জনগণ প্রত্যাখান করেছে : কর্নেল অলি

বাংলাদেশি আখ্যা দিয়ে ১৪ ভারতীয় নাগরিককে ঠেলে পাঠালো বিএসএফ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২ পদে নিয়োগ