প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবদল নেতা আটক, গাছে বেঁধে রাখলো জনতা

Post Image

চাঁপাইনবাবগঞ্জে এক প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় যুবদল নেতা আব্দুর রহমান বিশ্বাসকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। গতকাল বুধবার রাত আনুমানিক ১টার দিকে শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর বালুটুঙ্গি এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত নেতা চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সদস্য ও ধাইনগর ইউনিয়নের বামুনগাঁও গ্রামের আবু বাক্কারের ছেলে আব্দুর রহমান বিশ্বাস।

স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে বালুটুঙ্গি এলাকার প্রবাসী মো. বুলুর স্ত্রী মোসা. আনিকার ঘরে আপত্তিকর অবস্থায় আটক করে স্থানীয়রা। পরে আটককৃত যুবদল নেতা আব্দুর রহমান বিশ্বাস ও প্রবাসীর স্ত্রী আনিকাকে গাছের সঙ্গে বেঁধে রাখে উত্তেজিত জনতা। পরে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা তরিকুল ইসলাম, সিফাত আলী, মাহবুব আক্তার জানান, এলাকার কয়েকজন যুবক ফুটবল বিশ্বকাপ দেখার সুবাদে বাইরে অবস্থান করছিল। এসময় যুবদল নেতা আব্দুর রহমান বিশ্বাসকে রাতের অন্ধকারে ওই বাড়িতে প্রবেশ করতে দেখে সন্দেহ হলে অনুসরণ করতে থাকে। পরে আনিকার ঘরের মধ্যে তাদেরকে আপত্তিকর অবস্থায় আটক করে বাড়ির বাইরে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।

ধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বলেন, সকালে উঠে আমিও প্রবাসীর স্ত্রী এক নারীর ঘরে যুবককে আটকের ঘটনা শুনেছি। স্থানীয়রা আটকের পর তাদের দুজনকে গাছের সঙ্গে বেঁধে রাখেন। এমনকি আটকের পর তাদেরকে পুলিশে নিয়ে গেছে বলে জানতে পেরেছি।

এনিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও মুঠোফোন বন্ধ পাওয়া যায় জেলা যুবদলের সদস্য আব্দুর রহমান বিশ্বাসের।

জেলা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া শাওন মুঠোফোনে জানান, আমিও বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। খোঁজ-খবর নেয়ার জন্য তাকে (আব্দুর রহমান বিশ্বাস) ফোন দিলে বন্ধ পেয়েছি। বিষয়টি যেহেতু আপত্তিকর, তাই আশা করি দল এব্যাপারে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আব্দুর রহমান বিশ্বাসের জেলা যুবদলের সদস্য পদটি নিশ্চিত করেন তিনি।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবদল নেতা আটক, গাছে বেঁধে রাখলো জনতা

ধর্ষণ প্রতিরোধ মঞ্চের মুন্সিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি গঠন

ধর্ষণ প্রতিরোধ মঞ্চের মুন্সিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি গঠন

মতলবে এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের সেবায় ছাত্রশিবিরের হেল্প ডেস্ক

চাঁদা দাবির ঘটনায় যুবদল নেতাসহ ১৯ জনের নামে মামলা, গ্রেফতার ১১

খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

ঝিনাইদহে খুদে শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব

যমুনার ভাঙনে নিঃস্ব চরের শত শত পরিবার

সর্বাধিক পঠিত

কুমিল্লা বাস মালিক সমিতির ধর্মঘট, দুর্ভোগ চরমে

১৮ দেশের সাথে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

নির্বাচন উপলক্ষে মহাসড়কে ঘরে ফেরা মানুষের ঢল

ভারতীয় নাগরিককে ফেরত দিল বিজিবি

হারলেও ফুলের তোড়া নিয়ে প্রতিদ্বন্দ্বীর বাসায় যাব : শিশির মনির

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিরকুট ঘিরে রহস্য

সাদিক কায়েমের মেয়র প্রার্থী হওয়ার সুযোগ নেই: ছাত্রশিবির

বেগম খালেদা জিয়া জাতির সম্পদ : খোকন

জুলাই হত্যাকাণ্ড: জবানবন্দিতে যা বলে গেছেন শহীদ ওসমান হাদী

স্বাধীনতা রক্ষায় যুবকদের নিয়ে রিজার্ভ ফোর্স গঠন করা হবে