মতলবে এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের সেবায় ছাত্রশিবিরের হেল্প ডেস্ক

Post Image

২ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা–২০২৬ উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চাঁদপুর জেলা শাখার অধীন মতলব পৌরসভা ও উপজেলা শাখার উদ্যোগে পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতার লক্ষ্যে তিনটি পরীক্ষা কেন্দ্রে হেল্প ডেস্ক স্থাপন করা হয়।

সকাল ৮টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলা এ সেবামূলক কার্যক্রমে মতলব সরকারি কলেজ, মতলব রয়মনেন নেছা মহিলা কলেজ এবং মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে আগত পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের বিশুদ্ধ পানীয় পানি, স্যালাইন, প্রাথমিক চিকিৎসার ওষুধসহ বিভিন্ন প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হয়। এ কার্যক্রমের মাধ্যমে প্রায় ১,২০০ জন পরীক্ষার্থী ও অভিভাবক সেবা গ্রহণ করেন।

পুরো কার্যক্রমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রায় ৫০ জন জনশক্তি স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন। হেল্প ডেস্ক কার্যক্রমের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন মতলব পৌরসভা শাখার সভাপতি মোহাম্মদ রবিউল আজম এবং সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন মতলব উপজেলা শাখার সভাপতি আজম আনাস। এছাড়াও পৌরসভা ও উপজেলা শাখার সেক্রেটারিয়েট সদস্যবৃন্দ সার্বিক ব্যবস্থাপনা ও সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন।

মোহাম্মদ রবিউল আজম বলেন, শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, সুন্দর ও সহায়ক পরীক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। ছাত্রশিবির সবসময় শিক্ষার্থী ও সমাজের কল্যাণে মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

সহকারী পরিচালক আজম আনাস বলেন, পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পরীক্ষার প্রতিটি দিন আমাদের স্বেচ্ছাসেবকরা আন্তরিকতার সঙ্গে সেবা প্রদান করবেন।

এ সময় উপস্থিত সাংবাদিক ইদ্রিস খান বলেন, শিক্ষার্থীদের কল্যাণে এমন স্বেচ্ছাসেবী উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে। এ ধরনের কার্যক্রম অন্য সামাজিক সংগঠনগুলোকেও মানবিক কাজে উদ্বুদ্ধ করবে।

হেল্প ডেস্ক থেকে সেবা গ্রহণকারী অভিভাবকরা এ উদ্যোগের প্রশংসা করে বলেন, প্রচণ্ড গরমের মধ্যে বিশুদ্ধ পানি, স্যালাইন ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা তাদের জন্য অত্যন্ত উপকারী হয়েছে। তারা এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের কল্যাণ এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডকে আরও বেগবান করতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবদল নেতা আটক, গাছে বেঁধে রাখলো জনতা

ধর্ষণ প্রতিরোধ মঞ্চের মুন্সিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি গঠন

ধর্ষণ প্রতিরোধ মঞ্চের মুন্সিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি গঠন

মতলবে এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের সেবায় ছাত্রশিবিরের হেল্প ডেস্ক

চাঁদা দাবির ঘটনায় যুবদল নেতাসহ ১৯ জনের নামে মামলা, গ্রেফতার ১১

খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

ঝিনাইদহে খুদে শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব

যমুনার ভাঙনে নিঃস্ব চরের শত শত পরিবার

সর্বাধিক পঠিত

নির্বাচন উপলক্ষে মহাসড়কে ঘরে ফেরা মানুষের ঢল

১৮ দেশের সাথে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

ভারতীয় নাগরিককে ফেরত দিল বিজিবি

কুমিল্লা বাস মালিক সমিতির ধর্মঘট, দুর্ভোগ চরমে

হারলেও ফুলের তোড়া নিয়ে প্রতিদ্বন্দ্বীর বাসায় যাব : শিশির মনির

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিরকুট ঘিরে রহস্য

সাদিক কায়েমের মেয়র প্রার্থী হওয়ার সুযোগ নেই: ছাত্রশিবির

বেগম খালেদা জিয়া জাতির সম্পদ : খোকন

জুলাই হত্যাকাণ্ড: জবানবন্দিতে যা বলে গেছেন শহীদ ওসমান হাদী

স্বাধীনতা রক্ষায় যুবকদের নিয়ে রিজার্ভ ফোর্স গঠন করা হবে