জবির একমাত্র ছাত্রী হলে উচ্চ ক্ষমতাসম্পন্ন ঠান্ডা পানির ফিল্টার হস্তান্তর

Post Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) একমাত্র ছাত্রী হল নবাব ফয়জুন্নেসা চৌধুরী হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু)-এর উদ্যোগে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি ঠান্ডা পানির ফিল্টার হস্তান্তর করা হয়েছে।


মঙ্গলবার (২৩ জুন) দুপুর ২টায়  হল সংসদ ও হল প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে ফিল্টারটি হস্তান্তর করা হয়।


সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের বিশুদ্ধ ও ঠান্ডা পানির সুবিধা নিশ্চিত করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর ফলে হলের আবাসিক শিক্ষার্থীরা বিশেষভাবে উপকৃত হবেন বলে আশা প্রকাশ করা হয়।


এ সম্পর্কে জকসু ভিপি মো রিয়াজুল ইসলাম বলেন, "দীর্ঘদিন থেকে বাংলাদেশে প্রচণ্ড গরম পড়ছে। চারদিকে গরমে শিক্ষার্থীরা হাঁসফাঁস করছে। বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলে ৬০০ সিট থাকলেও এখানে ১২০০ জন শিক্ষার্থী অবস্থান করে। প্রচণ্ড গরমের মাঝে আসলে তাদের জন্য নিরাপদ এবং ঠান্ডা পানির ব্যবস্থা খুবই কম। যার কারণে দীর্ঘদিন থেকে হল সংসদ এবং হলের বোনেরা আমাদের কাছে এ বিষয়ে দাবি করে আসছিল। অবশেষে আমরা একজন সাবেক ভাইয়ের মাধ্যমে একটি ফিল্টার ম্যানেজ করে আমরা হল সংসদ এবং হল প্রভোস্টের কাছে হস্তান্তর করি। আমরা প্রত্যাশা করি এর মাধ্যমে শিক্ষার্থীরা মাত্র কিছু শতাংশ হলেও উপকৃত হবেন, ইনশাআল্লাহ।"


তিনি আর ও বলেন, "আসলে এ কাজগুলো তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের করার কথা। বিশ্ববিদ্যালয় প্রশাসনই এগুলো করবে, শিক্ষার্থীদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো প্রশাসন এগুলো করছে না দেখেই আমাদেরকে ভিন্নভাবে চিন্তা করতে হচ্ছে। তবে আমরা প্রত্যাশা করছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধু হল না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে পানির প্রচুর সমস্যা রয়েছে ক্যাম্পাসে, এই সমস্যাগুলো আইডেন্টিফাই করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে, ইনশাআল্লাহ।"


এ সময় উপস্থিত ছিলেন হলের প্রভোস্ট পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আঞ্জুমান আরা ও জকসুর নেতৃবৃন্দরা। 

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

জবিতে নিষিদ্ধের মধ্যেই গরু জ'বাই কর্মসূচিতে ডাকসু নেতা জুবায়েরর সংহতি

রাবি সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা: দশ দিনেও গ্রেপ্তার হয়নি কেউ

পদত্যাগের খবর ভিত্তিহীন দাবি করে আলোচনায় সমাধান চাইলেন চুয়েট ভিসি

ভোলা সরকারি কলেজে ক্যাম্পাস সাংবাদিকদের কাজে হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৩–১৯তম গ্রেডে ৩৪ পদে চাকরি, আবেদন ২৬ অক্টোবর পর্যন্ত

মহানবী (সা.)-কে কটূক্ত, জাবি শিক্ষার্থী সৈকত সাময়িক বহিষ্কার

চবি শিক্ষার্থীদের জন্য ৫০ লাখ টাকার অ্যাম্বুলেন্স উপহার দিল চাকসু

রবীন্দ্রনাথকে ব্যঙ্গ করে ‘রঠা সংগীত’ আম্মারের, প্রতিবাদে রাকসু ভবনে ছাত্রদলের পোস্টার

সর্বাধিক পঠিত

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

জাবি দেশের প্রথম ‘নিষিদ্ধ ছাত্রলীগমুক্ত’ ক্যাম্পাস

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

‘বিএনপির শিক্ষা সম্পাদকের দায়িত্বের পাশাপাশি ঢাবিতে পার্টটাইম হিসেবে ক্ষেপ মারেন ভিসি’

‘ডিনস অ্যাওয়ার্ড’ পেলেন ঢাবি শিবির সভাপতি মহিউদ্দিন খান

ঢাবিতে ফিলিস্তিনি ছাত্রীদের এক কোটি টাকার টিউশন ফি মওকুফ

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ ঘিরে সংঘর্ষ, আহত ১৫

‎চবিতে চাকসু ও ছাত্রদলের পাল্টাপাল্টি বিবৃতি

জবির একমাত্র ছাত্রী হলে উচ্চ ক্ষমতাসম্পন্ন ঠান্ডা পানির ফিল্টার হস্তান্তর

প্রবিপ্রবি ফিশারিজ টেকনোলজি বিভাগের গবেষণাগার উদ্বোধন