পদত্যাগের খবর ভিত্তিহীন দাবি করে আলোচনায় সমাধান চাইলেন চুয়েট ভিসি

Post Image

পদত্যাগের খবর ভিত্তিহীন বলে দাবি করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। ক্যাম্পাসের অচলাবস্থা নিরসনে সব পক্ষের সঙ্গে আলোচনার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। অন্যথায় ক্যাম্পাস অস্থিতিশীল থাকার আশঙ্কা প্রকাশ করেছেন।

বুধবার বিকেলে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমার দেশকে তিনি বলেন, ‘আমি এখন হাসপাতালের কেবিনে আছি। ইসিজি করেছি, রিপোর্ট স্বাভাবিক এসেছে। প্রেশারও স্বাভাবিক। পদত্যাগের খবরটি ভিত্তিহীন।’

এর আগে মঙ্গলবার প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর অসুস্থ হয়ে পড়লে তাকে ক্যাম্পাস থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা এখন ভালো।

উপাচার্য বলেন, ক্যাম্পাসে সব পক্ষের সঙ্গে আলোচনা করে সংকটের সমাধান করতে হবে। অন্যথায় ক্যাম্পাস অস্থিতিশীল থাকবে।

এদিকে সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। একই দাবিতে কর্মবিরতি ও অসহযোগ কর্মসূচি অব্যাহত রেখেছে শিক্ষক সমিতিও। ফলে চুয়েটে অচলাবস্থা কাটেনি।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

রাবি সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা: দশ দিনেও গ্রেপ্তার হয়নি কেউ

পদত্যাগের খবর ভিত্তিহীন দাবি করে আলোচনায় সমাধান চাইলেন চুয়েট ভিসি

ভোলা সরকারি কলেজে ক্যাম্পাস সাংবাদিকদের কাজে হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৩–১৯তম গ্রেডে ৩৪ পদে চাকরি, আবেদন ২৬ অক্টোবর পর্যন্ত

মহানবী (সা.)-কে কটূক্ত, জাবি শিক্ষার্থী সৈকত সাময়িক বহিষ্কার

চবি শিক্ষার্থীদের জন্য ৫০ লাখ টাকার অ্যাম্বুলেন্স উপহার দিল চাকসু

রবীন্দ্রনাথকে ব্যঙ্গ করে ‘রঠা সংগীত’ আম্মারের, প্রতিবাদে রাকসু ভবনে ছাত্রদলের পোস্টার

চুয়েটের নবনিযুক্ত উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম, উপাচার্য ভবনে অবরুদ্ধ

সর্বাধিক পঠিত

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

জাবি দেশের প্রথম ‘নিষিদ্ধ ছাত্রলীগমুক্ত’ ক্যাম্পাস

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

‘বিএনপির শিক্ষা সম্পাদকের দায়িত্বের পাশাপাশি ঢাবিতে পার্টটাইম হিসেবে ক্ষেপ মারেন ভিসি’

ঢাবিতে ফিলিস্তিনি ছাত্রীদের এক কোটি টাকার টিউশন ফি মওকুফ

‘ডিনস অ্যাওয়ার্ড’ পেলেন ঢাবি শিবির সভাপতি মহিউদ্দিন খান

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ ঘিরে সংঘর্ষ, আহত ১৫

‎চবিতে চাকসু ও ছাত্রদলের পাল্টাপাল্টি বিবৃতি

প্রবিপ্রবি ফিশারিজ টেকনোলজি বিভাগের গবেষণাগার উদ্বোধন

জবির একমাত্র ছাত্রী হলে উচ্চ ক্ষমতাসম্পন্ন ঠান্ডা পানির ফিল্টার হস্তান্তর