জনবল নিয়োগে দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। এর মধ্যে এক বিজ্ঞপ্তিতে ১৩ ও ১৫তম গ্রেডে তিন পদে ১২ জন এবং অন্য বিজ্ঞপ্তিতে ১৭ থেকে ১৯তম গ্রেডে পাঁচ পদে ২২ জন কর্মী নিয়োগ দেওয়া হবে।
গত ৩০ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি দুটি প্রকাশ করা হয়। আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে ১ অক্টোবর সকাল ৯টা থেকে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ অক্টোবর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।।
প্রথম বিজ্ঞপ্তি—
প্রতিষ্ঠানের নাম: রাজশাহী বিশ্ববিদ্যালয়;
১. পদের নাম: ওয়েল্ডার;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩);
আবেদনের যোগ্যতা—
*অষ্টম শ্রেণি/জেএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে;
২. পদের নাম: বাস ড্রাইভার;
পদসংখ্যা: ১০টি;
বেতন স্কেল: ২২,৮০০-৫৫,২০০ টাকা (গ্রেড-১৫);
আবেদনের যোগ্যতা—
*অষ্টম শ্রেণি/জেএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
*বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে;
৩. পদের নাম: টায়ার টিউব মেরামতকারী মেকানিক;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২২,৮০০-৫৫,২০০ টাকা (গ্রেড-১৫);
আবেদনের যোগ্যতা—
*অষ্টম শ্রেণি/জেএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*সংশ্লিষ্ট কাজে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ২০ বছর হতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৬ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত;
দ্বিতীয় বিজ্ঞপ্তি—
১. পদের নাম: বাস কন্ডাকটর;
পদসংখ্যা: ১০টি;
বেতন স্কেল: ২১,৪০০-৫১,৯০০ টাকা (গ্রেড-১৭);
আবেদনের যোগ্যতা—
*অষ্টম শ্রেণি/জেএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
২. পদের নাম: হেল্পার টু মেকানিক;
পদসংখ্যা: ৫টি;
বেতন স্কেল: ২১,০০০-৫০,৯০০ টাকা (গ্রেড-১৮);
আবেদনের যোগ্যতা—
অষ্টম শ্রেণি/জেএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে;
৩. পদের নাম: হেল্পার-কাম-ক্লিনার;
পদসংখ্যা: ৫টি;
বেতন স্কেল: ২১,০০০-৫০,৯০০ টাকা (গ্রেড-১৮);
আবেদনের যোগ্যতা—
*অষ্টম শ্রেণি/জেএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে;
৪. পদের নাম: অয়েলম্যান;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২০,৫০০-৪৯,৬০০ টাকা (গ্রেড-১৯);
আবেদনের যোগ্যতা—
*অষ্টম শ্রেণি/জেএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
৫. পদের নাম: সার্ভিসম্যান;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২০,৫০০-৪৯,৬০০ টাকা (গ্রেড-১৯);
আবেদনের যোগ্যতা—
*অষ্টম শ্রেণি/জেএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ন্যূনতম ১৮ বছর হতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৬ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত;