ঢাবিতে ফিলিস্তিনি ছাত্রীদের এক কোটি টাকার টিউশন ফি মওকুফ

Post Image


ফিলিস্তিনি ছাত্রীদের শিক্ষা সহায়তা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, ফিলিস্তিন দূতাবাস ও ইসলামী ব্যাংকের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান হয়।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রমজান এবং ইসলামী ব্যাংকের পক্ষে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. এম কামাল উদ্দিন জসিম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এ ছাড়া প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, বিভিন্ন অনুষদের ডিন, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের পরিচালক এবং ইসলামী ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সমঝোতা স্মারক অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক প্রোগ্রামে ভর্তি হওয়া ১২ জন ফিলিস্তিনি ছাত্রীর পড়াশোনা ও জীবনযাত্রার খরচ বাবদ ইসলামী ব্যাংক আর্থিক সহায়তা প্রদান করবে।


এই কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় আয়োজক হিসেবে দায়িত্ব পালন করবে বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিস। 


উল্লেখ্য, ইতোমধ্যে এই ১২ জন ছাত্রীর টিউশন ফি ও আনুষঙ্গিক খরচ বাবদ প্রায় ৮৫ হাজার ৫৫০ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ৬ লাখ ৯৩ হাজার ৭৫০ টাকার সমতুল্য, সম্পূর্ণ মওকুফ করা হয়েছে।


উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম চলমান মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক সহযোগিতা ও শিক্ষার সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। 

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ভোলা সরকারি কলেজে ক্যাম্পাস সাংবাদিকদের কাজে হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৩–১৯তম গ্রেডে ৩৪ পদে চাকরি, আবেদন ২৬ অক্টোবর পর্যন্ত

মহানবী (সা.)-কে কটূক্ত, জাবি শিক্ষার্থী সৈকত সাময়িক বহিষ্কার

চবি শিক্ষার্থীদের জন্য ৫০ লাখ টাকার অ্যাম্বুলেন্স উপহার দিল চাকসু

রবীন্দ্রনাথকে ব্যঙ্গ করে ‘রঠা সংগীত’ আম্মারের, প্রতিবাদে রাকসু ভবনে ছাত্রদলের পোস্টার

চুয়েটের নবনিযুক্ত উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম, উপাচার্য ভবনে অবরুদ্ধ

জাহাঙ্গীরনগরের নিখোঁজ শিক্ষার্থী কুমিল্লায় উদ্ধার, বললেন ‘বারবার নামাজ পড়ায় ফিরতে পেরেছি’

শিক্ষক-শিক্ষার্থীর কেউ চায় না, তবুও চুয়েটে ভিসি হওয়ার লোভ যাচ্ছে না নিয়োগ পাওয়া বিএনপি নেতার

সর্বাধিক পঠিত

ববি হাজ্জাজের মন্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন’, প্রত্যাহারের দাবি ঢাবি সাদা দলের

জকসুতে ভিপি পদে লড়ছেন একমাত্র সনাতনী প্রার্থী গৌরব ভৌমিক

ডুয়েটে ভিসিবিরোধী আন্দোলন ও সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি ২৫০ জন

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ

পাবিপ্রবিতে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে আবারও স্মারকলিপি

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

জাবি দেশের প্রথম ‘নিষিদ্ধ ছাত্রলীগমুক্ত’ ক্যাম্পাস

নেকাব পরায় শিক্ষার্থীকে কটাক্ষ, সব ধরনের ক্লাস থেকে ঢাবি শিক্ষককে অব্যাহতি

ঢাবিতে ফিলিস্তিনি ছাত্রীদের এক কোটি টাকার টিউশন ফি মওকুফ