রাবি সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা: দশ দিনেও গ্রেপ্তার হয়নি কেউ

Post Image


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় ভিডিও ফুটেজ, ছবি ও বিভিন্ন তথ্য-প্রমাণের ভিত্তিতে হামলায় জড়িতদের কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। কিন্তু ঘটনার দশ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিষয়টি নিয়ে এখনো তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

গত ৪ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলা চালায় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। আহত সাংবাদিকরা হলেন-দ্য ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নূর আহসান মৃদুল, দৈনিক সমকালের মাঈনুল ইসলাম রাজু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরিফ-উজ-জামান কোরবান এবং আগামীর সময়ের জাহিদুল ইসলাম।

এ ঘটনায় গত ৫ অক্টোবর দুপুরে শহীদ জিয়াউর রহমান হল প্রশাসনের পক্ষ থেকে মতিহার থানায় মামলা করা হয়েছে। হলের উপ-রেজিস্ট্রার মোনির হোসেন বাদী হয়ে মামলাটি করেন। তবে মামলার দশ দিন পেরিয়ে গেলেও হামলাকারীদের কেউ গ্রেপ্তার হয়নি। 

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরজুন বলেন, বিষয়টি নিয়ে এখনও তদন্ত চলছে। হামলাকারীরা চিহ্নিত হলেও এখনও গ্রেপ্তার কেন করা হচ্ছে না জানতে চাইলে তিনি কোনো কথা না বলেই ফোন কেটে দেন। 

সাংবাদিকদের দাবি, হামলার ভিডিও ফুটেজসহ বিভিন্ন তথ্য-প্রমাণ প্রশাসন ও পুলিশের কাছে দেওয়া হয়েছে। হামলায় জড়িতদের কয়েকজনকে ভিডিও ফুটেজ ও ছবির মাধ্যমে চিহ্নিতও করা হয়েছে। এরপরও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

দ্য ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নূর আহসান মৃদুল বলেন,“ঘটনার দশ দিন পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন, শাখা ছাত্রদল এমনকি পুলিশ প্রশাসন আমাদের এমন কোনো আশ্বাস দেয়নি যার কারণে আমরা নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারব। আমরা এখনও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন হুমকি পাচ্ছি। আমাদের এখনও নিরাপত্তাহীনতায় দিন পার করতে হচ্ছে।”

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

রাবি সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা: দশ দিনেও গ্রেপ্তার হয়নি কেউ

পদত্যাগের খবর ভিত্তিহীন দাবি করে আলোচনায় সমাধান চাইলেন চুয়েট ভিসি

ভোলা সরকারি কলেজে ক্যাম্পাস সাংবাদিকদের কাজে হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৩–১৯তম গ্রেডে ৩৪ পদে চাকরি, আবেদন ২৬ অক্টোবর পর্যন্ত

মহানবী (সা.)-কে কটূক্ত, জাবি শিক্ষার্থী সৈকত সাময়িক বহিষ্কার

চবি শিক্ষার্থীদের জন্য ৫০ লাখ টাকার অ্যাম্বুলেন্স উপহার দিল চাকসু

রবীন্দ্রনাথকে ব্যঙ্গ করে ‘রঠা সংগীত’ আম্মারের, প্রতিবাদে রাকসু ভবনে ছাত্রদলের পোস্টার

চুয়েটের নবনিযুক্ত উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম, উপাচার্য ভবনে অবরুদ্ধ

সর্বাধিক পঠিত

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

জাবি দেশের প্রথম ‘নিষিদ্ধ ছাত্রলীগমুক্ত’ ক্যাম্পাস

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

‘বিএনপির শিক্ষা সম্পাদকের দায়িত্বের পাশাপাশি ঢাবিতে পার্টটাইম হিসেবে ক্ষেপ মারেন ভিসি’

ঢাবিতে ফিলিস্তিনি ছাত্রীদের এক কোটি টাকার টিউশন ফি মওকুফ

‘ডিনস অ্যাওয়ার্ড’ পেলেন ঢাবি শিবির সভাপতি মহিউদ্দিন খান

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ ঘিরে সংঘর্ষ, আহত ১৫

‎চবিতে চাকসু ও ছাত্রদলের পাল্টাপাল্টি বিবৃতি

প্রবিপ্রবি ফিশারিজ টেকনোলজি বিভাগের গবেষণাগার উদ্বোধন

জবির একমাত্র ছাত্রী হলে উচ্চ ক্ষমতাসম্পন্ন ঠান্ডা পানির ফিল্টার হস্তান্তর