মৌলভীবাজারে গণঅধিকার পরিষদ নেতা জুবায়েরের পদত্যাগ

Post Image

রাব্বি মিয়া, মৌলভীবাজার:মৌলভীবাজার জেলা গণঅধিকার পরিষদের (জিওপি) সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ মাহিদ দলটির প্রাথমিক সদস্যপদসহ সকল প্রকার সাংগঠনিক পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন। 

আজ বৃহস্পতিবার (১১ জুন) তিনি দলের জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর এই লিখিত অব্যাহতিপত্র প্রদান করেন। 


একই সাথে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়ে তাঁর এই সিদ্ধান্তের কথা রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অবগতির জন্য প্রকাশ করেছেন।

অব্যাহতিপত্রে জুবায়ের আহমদ মাহিদ উল্লেখ করেন, তিনি দীর্ঘ ৬ বছর যাবৎ দলের আদর্শ ও নীতি মেনে সাধ্যমতো একজন কর্মী হিসেবে কাজ করার চেষ্টা করেছেন। বর্তমানে সম্পূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক কারণে তিনি দলের সাংগঠনিক সম্পাদক পদ এবং দলের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছেন। দলে থাকাকালীন সময়ে তাঁর কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য তিনি সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।



দল থেকে পদত্যাগের বিষয়ে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে মাহিদ লেখেন, "জীবনের প্রতিটা অধ্যায়েরই শুরু আছে, শেষও আছে। একটি সুন্দর অধ্যায়ের সমাপ্তি টানতে হচ্ছে আজ।"* তিনি আরও উল্লেখ করেন যে, দীর্ঘ ৬ বছরের এই পথচলায় দলের নেতাকর্মীদের কাছ থেকে প্রচুর ভালোবাসা, শিক্ষা ও অভিজ্ঞতা সঞ্চয় করেছেন এবং এই দল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া তাঁর জন্য একেবারেই সহজ ছিল না।


ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে তিনি পোস্টে স্পষ্ট করে জানান, পদ-পদবি পরিবর্তনশীল হলেও মানুষের জন্য কাজ করার মানসিকতা ফুরিয়ে যায় না। রাজনীতিতে তিনি মানুষের কল্যাণের জন্যই এসেছিলেন এবং সেই লক্ষ্য থেকে তিনি এক চুলও নড়বেন না। ভবিষ্যতে কোনো রাজনৈতিক পদে না থাকলেও দল-মতের ঊর্ধ্বে উঠে মৌলভীবাজারের মাটি ও মানুষের কল্যাণে এবং সাধারণ জনগণের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


গণঅধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার একজন পরিচিত মুখ ও সক্রিয় এই সংগঠকের আকস্মিক পদত্যাগের সিদ্ধান্ত স্থানীয় রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

মৌলভীবাজারে গণঅধিকার পরিষদ নেতা জুবায়েরের পদত্যাগ

মৌলভীবাজারে গণঅধিকার পরিষদ নেতা জুবায়েরের পদত্যাগ

শুক্রবার বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে জামায়াতে ইসলামী

ফ্যামিলি কার্ডে বিশাল বরাদ্দ, ভাতা বাড়ছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের

নতুন বাজেটে কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর

তৃতীয় ভাষা শিক্ষা সম্প্রসারণে ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে মাহদী আমিনের বৈঠক

২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী

নতুন সরকারের প্রথম প্রস্তাবিত বাজেট অধিবেশন শুরু

সর্বাধিক পঠিত

পঞ্চগড়-১ আসনে সারজিসের মনোনয়ন বৈধ ঘোষণা

রামগতিতে আ. লীগের ২ নেতা গ্রেপ্তার

জবাবদিহিতা ও আধুনিক ডিজিটাল সিস্টেমে দুর্নীতি রোধ সম্ভব : ডা: শফিকুর রহমান

জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে নির্বাচন মানা হবে না: জুলাই মঞ্চ

সামনে আরও হত্যাকাণ্ড ঘটতে পারে : মির্জা ফখরুল

বিতাড়িত ফ্যাসিবাদ বাংলার মাটিতে ফিরে আসবে না : মামুনুল হক

ওসমান হাদির আজাদির লড়াই আজ থেকে শুরু: নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াত আমির আমাকে স্বাধীনতার ঘোষক বলেননি: কর্নেল অলি

ওসমান হাদির ঘাতকদের ভারতে প্রবেশের খবর নাকচ করল বিএসএফ ও মেঘালয় পুলিশ

শ্রীপুরে বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচার