শ্রীপুরে বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচার

Post Image


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুর-৩ আসনে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো শ্রীপুরবাসী। নিজের জীবনের নিরাপত্তাহীনতার আশঙ্কায় বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত অবস্থায় নির্বাচনী প্রচারণায় নেমেছেন স্বতন্ত্র প্রার্থী আলহাজ অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন। তার এমন ব্যতিক্রমী উপস্থিতি এলাকায় ব্যাপক কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি করেছে।


শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে শ্রীপুর উপজেলার মাওনা ও গাজীপুর ইউনিয়নে দ্বিতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি।


সরেজমিনে গিয়ে দেখা যায়, ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচারণাকালে তাকে বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত অবস্থায় দেখা যায়। গাজীপুর-৩ আসনে তিনি ‘ঘোড়া’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


প্রচারণার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন জানান, নির্বাচনী মাঠে নামার পর থেকেই তিনি নিরাপত্তা ঝুঁকির মুখে রয়েছেন। গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে বিভিন্নভাবে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। মোবাইলে একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছি। মাঠের পরিবেশ আমার কাছে নিরাপদ মনে না হওয়ায় নিজের সুরক্ষার কথা বিবেচনা করে বাধ্য হয়েই বুলেটপ্রুফ জ্যাকেট পরে প্রচারণায় অংশ নিচ্ছি।’


এদিকে শ্রীপুরের মতো গুরুত্বপূর্ণ একটি নির্বাচনী এলাকায় একজন প্রার্থীর এভাবে জীবনরক্ষাকারী নিরাপত্তা পোশাক পরে প্রচারণায় নামা স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। অনেক সাধারণ ভোটার মনে করছেন, এ ধরনের ঘটনা নির্বাচনের সার্বিক পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থার ওপর নেতিবাচক বার্তা দিচ্ছে। নির্বাচনী মৌসুমে একজন প্রার্থীর প্রকাশ্যে নিরাপত্তা শঙ্কার বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও নানা প্রশ্ন তুলছে সচেতন মহল।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

মৌলভীবাজারে গণঅধিকার পরিষদ নেতা জুবায়েরের পদত্যাগ

মৌলভীবাজারে গণঅধিকার পরিষদ নেতা জুবায়েরের পদত্যাগ

শুক্রবার বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে জামায়াতে ইসলামী

ফ্যামিলি কার্ডে বিশাল বরাদ্দ, ভাতা বাড়ছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের

নতুন বাজেটে কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর

তৃতীয় ভাষা শিক্ষা সম্প্রসারণে ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে মাহদী আমিনের বৈঠক

২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী

নতুন সরকারের প্রথম প্রস্তাবিত বাজেট অধিবেশন শুরু

সর্বাধিক পঠিত

পঞ্চগড়-১ আসনে সারজিসের মনোনয়ন বৈধ ঘোষণা

রামগতিতে আ. লীগের ২ নেতা গ্রেপ্তার

জবাবদিহিতা ও আধুনিক ডিজিটাল সিস্টেমে দুর্নীতি রোধ সম্ভব : ডা: শফিকুর রহমান

জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে নির্বাচন মানা হবে না: জুলাই মঞ্চ

সামনে আরও হত্যাকাণ্ড ঘটতে পারে : মির্জা ফখরুল

বিতাড়িত ফ্যাসিবাদ বাংলার মাটিতে ফিরে আসবে না : মামুনুল হক

ওসমান হাদির আজাদির লড়াই আজ থেকে শুরু: নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াত আমির আমাকে স্বাধীনতার ঘোষক বলেননি: কর্নেল অলি

শ্রীপুরে বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচার

ওসমান হাদির ঘাতকদের ভারতে প্রবেশের খবর নাকচ করল বিএসএফ ও মেঘালয় পুলিশ