শুক্রবার বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে জামায়াতে ইসলামী

Post Image


তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়া জানিয়ে আজ বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় মিছিল ও শুক্রবার (১২ জুন) দুপুরে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।   


আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়া হিসেবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল করবে বিরোধী দল জামায়াত। 


মিছিলে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ ও অ্যাডভোকেট মোয়াজ্জম হোসেন হেলাল। এছাড়া মিছিলে কেন্দ্রীয় এবং মহানগর নেতারা উপস্থিত থাকবেন।  


তবে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক বাজেট প্রতিক্রিয়া জানানো হবে শুক্রবার দুপুরে। দলটির পক্ষ থেকে দেওয়া পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সম্পর্কে দলের বিস্তারিত প্রতিক্রিয়া তুলে ধরতে শুক্রবার (১২ জুন) বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত। 


মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিতব্য এই সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন এবং প্রস্তাবিত বাজেট বিষয়ে দলের অবস্থান ও পর্যবেক্ষণ তুলে ধরবেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

মৌলভীবাজারে গণঅধিকার পরিষদ নেতা জুবায়েরের পদত্যাগ

মৌলভীবাজারে গণঅধিকার পরিষদ নেতা জুবায়েরের পদত্যাগ

শুক্রবার বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে জামায়াতে ইসলামী

ফ্যামিলি কার্ডে বিশাল বরাদ্দ, ভাতা বাড়ছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের

নতুন বাজেটে কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর

তৃতীয় ভাষা শিক্ষা সম্প্রসারণে ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে মাহদী আমিনের বৈঠক

২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী

নতুন সরকারের প্রথম প্রস্তাবিত বাজেট অধিবেশন শুরু

সর্বাধিক পঠিত

পঞ্চগড়-১ আসনে সারজিসের মনোনয়ন বৈধ ঘোষণা

রামগতিতে আ. লীগের ২ নেতা গ্রেপ্তার

জবাবদিহিতা ও আধুনিক ডিজিটাল সিস্টেমে দুর্নীতি রোধ সম্ভব : ডা: শফিকুর রহমান

জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে নির্বাচন মানা হবে না: জুলাই মঞ্চ

সামনে আরও হত্যাকাণ্ড ঘটতে পারে : মির্জা ফখরুল

বিতাড়িত ফ্যাসিবাদ বাংলার মাটিতে ফিরে আসবে না : মামুনুল হক

ওসমান হাদির আজাদির লড়াই আজ থেকে শুরু: নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াত আমির আমাকে স্বাধীনতার ঘোষক বলেননি: কর্নেল অলি

ওসমান হাদির ঘাতকদের ভারতে প্রবেশের খবর নাকচ করল বিএসএফ ও মেঘালয় পুলিশ

শ্রীপুরে বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচার