তৃতীয় ভাষা শিক্ষা সম্প্রসারণে ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে মাহদী আমিনের বৈঠক

Post Image

বাংলাদেশে তৃতীয় ভাষা শিক্ষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। বৃহস্পতিবার (১১ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। 

সাক্ষাৎকালে উভয়পক্ষ শিক্ষা, বিনিয়োগ, বাণিজ্য, প্রযুক্তি এবং জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর উদ্যোগে শিক্ষাব্যবস্থায় তৃতীয় ভাষা শিক্ষাকে বাধ্যতামূলক করার বিষয়টি বিশেষভাবে আলোচিত হয়। এ সময় ফরাসি ভাষাকে তৃতীয় ভাষা শিক্ষার অন্যতম বিকল্প হিসেবে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। 

মাহদী আমিন বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ফরাসি ভাষা শিক্ষা সম্প্রসারণ এবং এ খাতে ফ্রান্সের কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা কামনা করেন।

আলোচনায় বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়টিও গুরুত্ব পায়। মাহদী আমিন বাংলাদেশ সরকারের বিনিয়োগবান্ধব বাজেট ও ব্যবসাবান্ধব নীতিমালার বিভিন্ন দিক তুলে ধরেন এবং ফ্রান্সের বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের সুযোগ গ্রহণের আহ্বান জানান।

এছাড়া উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা বৃদ্ধি, প্রযুক্তিগত উন্নয়ন, বিশ্ববিদ্যালয়-টু-বিশ্ববিদ্যালয় সংযোগ সম্প্রসারণ, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফ্রান্সে বৃত্তির সুযোগ বৃদ্ধি এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও শক্তিশালী করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

উভয় পক্ষই বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে শিক্ষা, সংস্কৃতি, প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। 

বৈঠকে ফ্রান্স রাষ্ট্রদূতের সঙ্গে আরও উপস্থিত ছিলেন রিজিওনাল ইকোনমিক ডিপার্টমেন্টের প্রধান ফ্লোরেন্ট ম্যানগিন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি