দেশে ২৮ জনকে পুশ ইনের চেষ্টায় ব্যর্থ ভারত

Post Image

চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জনকে পুশ ইনের চেষ্টায় ব্যর্থ হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ নিয়ে বিজিবি ও বিএসএফের দুই দফা পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। তবে, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে ব্যর্থ হয়ে প্রায় দুইদিন পর শূন্যরেখা থেকে তাদেরকে নিজ দেশে ফিরিয়ে নিয়েছে বিএসএফ।

বিষয়টি নিশ্চিত করেন নওগাঁ ব্যাটালিয়নের সহকারী পরিচালক রবিউল ইসলাম। তিনি বলেন, গতকাল রাত পর্যন্ত তারা শূন্য লাইনে অবস্থান করছিল। কিন্তু আজ (শনিবার) সকাল বেলা থেকে তাদেরকে সেখানে দেখতে পাওয়া যায়নি। আমাদের গোয়েন্দা সূত্র ও ধারণামতে, তাদেরকে ফেরত নিয়েছে বিএসএফ। 

এছাড়া যে কোনো ধরনের পুশ ইন বা অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে। সর্বদাই সীমান্তে কঠোর নজরদারি করা হচ্ছে।

ভুক্তভোগী ২৮ জনের দলে ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ৬ জন শিশু রয়েছে বলে জানা যায়।

পতাকা বৈঠকে বিজিবি বিএসএফকে স্পষ্ট জানায়, বাংলাদেশি কোনো নাগরিক ভারতে থাকলে তাদেরকে প্রয়োজনীয় আইন অনুযায়ী দুই দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মিলে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু রাতের আঁধারে কাউকে পুশইন মেনে নেবে না তারা।

বিএসএফ জানায়, দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তাদেরকে ভারতে ফেরত নেবে না। এর ফলে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় পতাকা বৈঠক। এতে করে সীমান্তের শূন্য রেখায় অবস্থান করতে হয় ওই ২৮ জনকে। বিজিবির অনুরোধে তাদের দুপুরের খাবার দেয় বিএসএফ।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

প্রায় ২ হাজার পিস ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

গোপালগঞ্জে ৭ কেজি গাঁজাসহ আটক

ট্রেন থেকে পড়ে দুই পা বিচ্ছিন্ন

দেশে ২৮ জনকে পুশ ইনের চেষ্টায় ব্যর্থ ভারত

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যান চলাচল বন্ধ

‘মশা মশার কাজ করছে, মানুষ হিসেবে আপনি আপনার দায়িত্ব পালন করছেন তো?’

রাঙামাটিতে ব্রাজিল সমর্থকদের সেভেন আপ দিলেন আর্জেন্টিনার সমর্থকরা

গ্যাস লিকেজ থেকে আগুনে রাজধানীতে দগ্ধ ৬

সর্বাধিক পঠিত

হাসিনার রায়কে কেন্দ্র করে মাওয়া এক্সপ্রেসওয়েতে কঠোর নিরাপত্তা

নির্বাচনের তফসিল ডিসেম্বরের শুরুতে: ইসি আনোয়ারুল

রুমিন ফারহানার পক্ষে প্রচারে যাওয়ায় বিএনপির ৬ নেতা বহিষ্কার

বিএনপির হামলার প্রতিবাদে সন্দ্বীপে শিবিরের বিক্ষোভ

ধর্ষণ-হত্যায় জড়িতদের বিচার দাবি জামায়াত আমিরের

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে মনোনয়ন চাইবেন হিরো আলম

চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১

জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী

এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী

দুর্নীতির বিরুদ্ধেই হবে জামায়াতের জিহাদ: ডা. তাহের