রাষ্ট্রপতির হার্টে ব্লক, রিং স্থাপন

Post Image

যুক্তরাজ্যে অবস্থানরত রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে একটি ব্লক শনাক্ত হয়েছে। ফলে তার হার্টে জরুরিভিত্তিতে সফল এনজিওপ্লাস্টি ও স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল ও সন্তোষজনক রয়েছে।

মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল ডা. এ কে এম ফয়জুল হক জানান, আজ দুপুরে যুক্তরাজ্যের ক্যামব্রিজে অবস্থিত রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতালে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. স্টেফেন হোলির তত্ত্বাবধানে রাষ্ট্রপতির এনজিওগ্রাম করা হয়।

পরীক্ষার সময় হৃদযন্ত্রের একটি ধমনিতে উল্লেখযোগ্য ব্লক ধরা পড়লে চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে এনজিওপ্লাস্টি করেন এবং একটি স্টেন্ট স্থাপন করেন। বর্তমানে রাষ্ট্রপতি হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। রাষ্ট্রপতি তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে রাষ্ট্রপতির ওপেন হার্ট সার্জারি করা হয়। পরবর্তীতে হৃদরোগজনিত জটিলতার ফলো-আপ চিকিৎসার জন্য তিনি ক্যামব্রিজের রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতালে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন।


বিশ্বমানের হৃদরোগ চিকিৎসা ও গবেষণার জন্য পরিচিত রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতাল বিশ্বের প্রথম সফল হার্ট ট্রান্সপ্লান্ট সম্পন্নকারী প্রতিষ্ঠানগুলোর অন্যতম হিসেবে স্বীকৃত।


রাষ্ট্রপতি গত ৯ মে ফলো-আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে লন্ডনের পথে ঢাকা ত্যাগ করেন। চিকিৎসা শেষে আগামী ১৮ মে তার দেশে ফেরার কথা রয়েছে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

থানায় বৈঠক করতে এসে আ.লীগ নেত্রী আটক

র‍্যাব সদস্যদের ওপর হামলা, আহত ৫

চাঁদাবাজি কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতির হার্টে ব্লক, রিং স্থাপন

আগামী ১ আগস্টের মধ্যে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

১৩ তলা হচ্ছে মাদরাসা শিক্ষা বোর্ডের ভবন, ব্যয় ১৮১ কোটি টাকা

সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: পার্বত্যমন্ত্রী

বিএনপি-জামায়াতের পরামর্শ নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি : ফরিদা আখতার

সর্বাধিক পঠিত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন আইজিপি

হাসিনাকে ফেরাতে ইতিবাচক সাড়া দিচ্ছে না ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

প্রধান আসামি ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির ফের ৫ দিনের রিমান্ডে

খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা : আসিফ নজরুল

ওসমান হাদিকে গুলি, মোটরসাইকেল চালকের পরিচয় সনাক্ত

পুলিশে বড় রদবদল, ৩৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম

পদত্যাগপত্র জমা দিলেন ঢাবি ভিসি নিয়াজ আহমদ খান

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

নির্বাচনে দুর্নীতিবাজ-চাঁদাবাজদের প্রত্যাখ্যানের আহ্বান দুদক চেয়ারম্যানের