ওসমান হাদিকে গুলি, মোটরসাইকেল চালকের পরিচয় সনাক্ত

Post Image

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদকে বহন করা মোটরসাইকেলের চালককে চিহ্নিত করতে সক্ষম হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম ‘দ্য ডিসেন্ট’।

ওই ব্যক্তির নাম আলমগীর হোসেন এবং ফেসবুক আইডির নাম মোহাম্মদ আলমগীর শেখ। তার ফেসবুক পোস্টের জিওট্যাগে নিয়মিত রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকার ‘সুনিবিড় হাউজিং’-এর নাম ব্যবহার করতেন।

তার ফেসবুক প্রোফাইলে পোস্ট করা বেশ কিছু ছবির সাথে হাদির গণসংযোগের সময় গত ৫ ও ১২ ডিসেম্বর তোলা আলমগীর ও তার সঙ্গীদের কয়েকটি ছবির তুলনামূলক বিশ্লেষণ করে তার পরিচয় নিশ্চিত হয়েছে দ্য ডিসেন্ট।

গত ৫ ডিসেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমি এলাকায় হাদির নির্বাচনি প্রচারণায় আলমগীর হোসেন উপস্থিত ছিলেন, যেখানে তার চেহারা স্পষ্টভাবেই দেখা যাচ্ছে (লাল চিহ্নিত ছবি)।

এরপর ১২ ডিসেম্বর দপুরে মতিঝিলে হাদির গণসংযোগে কালো পাঞ্জাবি ও মাস্ক পরা এবং কালো ব্লেজার ও মাস্ক পরা দুই ব্যক্তি অংশ নেওয়ার পর তারা উভয়ে বাইকে চড়ে নয়াপল্টন কালভার্ট রোড এলাকায় গুলি করেন হাদির ওপর। গুলিকারী ব্যক্তিকে ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে, তার নাম ফয়সাল করিম মাসুদ।

ওই মোটরসাইকেলটি চালান কালো পাঞ্জাবি ও কালো মাস্ক পরা ব্যক্তিটি, যার গলায় চাদর ঝুলানো ছিল। দ্য ডিসেন্টের বিশ্লেষণ বলছে, এই বাইকচালকের চেহারা দৃশ্যমান না থাকলেও তার শারীরিক গড়ন, গায়ের রং, উচ্চতা, চুলের কাটিং, এক পাশের চোখের ভ্রু, হাতের গড়ন ইত্যাদি মিলে যায় আলমগীরের সঙ্গে।

আলমগীরের আওয়ামী লীগ সংশ্লিষ্টতার নানা তথ্য পাওয়া গেছে যেগুলো আরও বিশ্লেষণ শেষে প্রকাশ করা হবে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক ব্যবস্থা আনতে চায় সরকার

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

সরকারি কলেজে শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন স্থগিত

বিরোধীদলীয় নেতার সঙ্গে বিটিএমএ নেতাদের মতবিনিময়, সমস্যা সমাধানে ভূমিকা রাখার আশ্বাস

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

দাওয়াত না পেয়ে মাতবরের অভিমান, টিসি নিল প্রাথমিকের ২৬ শিক্ষার্থী

পঞ্চগড়-১ আসনের সাবেক এমপি গ্রেপ্তার

হুতিদের হামলায় সৌদিতে প্রাণ গেল বাংলাদেশির

সর্বাধিক পঠিত

নাসিরউদ্দীনের গালি শুনে আমরা অভ্যস্ত : সিইসি

হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দিলো পুলিশ

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন

বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদb

দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হবে আজ

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু

এনসিপির জাতীয় কনভেনশন আজ,কোন সেশনে কি থাকছে

প্রশ্নফাঁসের ‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর

আজ চার দিনব্যাপী ডিসি সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী