র‍্যাব সদস্যদের ওপর হামলা, আহত ৫

Post Image

নাটোরের লালপুরে মাদক কারবারিদের তথ্য সংগ্রহ করতে যাওয়া র‌্যাব সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ মে) রাতে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী নবীনগর এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় র‌্যাবের পাঁচ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

ওসি শফিকুল ইসলাম বলেন, নাটোর র‌্যাব ক্যাম্পের ছয় সদস্যের একটি দল মোটরসাইকেল যোগে সিভিল পোশাকে নবীনগর এলাকায় মাদক কারবারীদের তথ্য সংগ্রহ করতে গিয়েছিলেন। এ সময় স্থানীয় যুবক সোহাগ মাহমুদের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন লোক র‌্যাব সদস্যদের পথরোধ করে তাদের মোটর সাইকেলের চাবি কেড়ে নেয়। পরে বাগবিতন্ডার একপর্যায়ে র‌্যাব সদস্যদের ওপর হামলা চালায় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পুলিশের সঙ্গেও তর্কে জড়ায়। এসময় সোহাগ মাহমুদ নামের এক যুবককে আটক করে পুলিশ।আটক সোহাগ মাহমুদের ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।

ওসি আরও বলেন, আহত পাঁচ র‌্যাব সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন এবং একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক ব্যবস্থা আনতে চায় সরকার

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

সরকারি কলেজে শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন স্থগিত

বিরোধীদলীয় নেতার সঙ্গে বিটিএমএ নেতাদের মতবিনিময়, সমস্যা সমাধানে ভূমিকা রাখার আশ্বাস

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

দাওয়াত না পেয়ে মাতবরের অভিমান, টিসি নিল প্রাথমিকের ২৬ শিক্ষার্থী

পঞ্চগড়-১ আসনের সাবেক এমপি গ্রেপ্তার

হুতিদের হামলায় সৌদিতে প্রাণ গেল বাংলাদেশির

সর্বাধিক পঠিত

নাসিরউদ্দীনের গালি শুনে আমরা অভ্যস্ত : সিইসি

হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দিলো পুলিশ

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন

দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু

বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদb

দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হবে আজ

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

এনসিপির জাতীয় কনভেনশন আজ,কোন সেশনে কি থাকছে

প্রশ্নফাঁসের ‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর

ইসলাম শ্রমিককে যথাযথ মর্যাদা দিয়েছে: ইফা ডিজি