আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম

Post Image

বিশ্ববাজারে আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম। সোমবার (১ ডিসেম্বর) ব্রেন্ট ক্রুডের মূল্য ব্যারেলপ্রতি ১.০১ ডলার বেড়ে দাঁড়িয়েছে ৬৩.৩৯ ডলারে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) জ্বালানি তেলের দাম বেড়ে হয়েছে ৫৯.৫৫ ডলার।

দামের এই উত্থানের কারণ হিসেবে বিশেষজ্ঞরা কয়েকটি বড় ঘটনা তুলে ধরছেন। প্রথমত, ওপেক প্লাস সদস্যরা উৎপাদন অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেছে। এতে সরবরাহ হঠাৎ বেড়ে যাওয়ার ঝুঁকি কমেছে। দ্বিতীয়ত, কাস্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়াম একটি বড় ড্রোন হামলার পর রপ্তানি বন্ধ করে দিয়েছে। এই পাইপলাইনটি বিশ্বের মোট সরবরাহের প্রায় ১ শতাংশ পরিচালনা করে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা নতুন করে জ্বালানি তেলের বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ঘোষণা করেন, ভেনেজুয়েলার আকাশসীমা ‘বন্ধ’ হিসেবে বিবেচনা করা উচিত। এতে ভবিষ্যতে সামরিক উত্তেজনা বা নিষেধাজ্ঞার ঝুঁকি নিয়ে বাজারে আলোচনা শুরু হয়েছে। যদিও পরে তিনি বলেন, এ নিয়ে অত কিছু ভাবার নেই।

ইউক্রেনও রাশিয়ার জ্বালানি তেল স্থাপনায় আক্রমণ জোরদার করেছে। রাশিয়ার ব্ল্যাক সি অঞ্চলের একটি টার্মিনালে ড্রোন হামলায় পাইপলাইনের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। পাশাপাশি ইউক্রেন জানিয়েছে, তারা রোস্তভ অঞ্চলে রাশিয়ার একটি জ্বালানি তেল শোধনাগার ও সামরিক বিমান কারখানায় আঘাত হেনেছে।

ইউরোপেও অনিশ্চয়তা বাড়ছে। রাশিয়া-ইউক্রেন শান্তি চুক্তি নিয়ে আশা কিছুটা ক্ষীণ হওয়ায়, বাজারে ফের সরবরাহ সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।

সব মিলিয়ে বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং সরবরাহ বিঘ্নিত হওয়ার শঙ্কায় জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ, গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

এশিয়ান গেমস উপলক্ষে জাপানে গেলেন সেনাপ্রধান

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল মহানগর বিএনপি

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চ্যানেল ওয়ানের সাংবাদিকের অ্যাক্রেডিটেশন বাতিল

শাহজালাল মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ইসির,, ‘সরকার কিছু জানে না’ বললেন প্রতিমন্ত্রী

ফ্যামিলি কার্ড চালুই হয়নি, আগেই ৫০০ টাকা!

সর্বাধিক পঠিত

আজ স্বাধীনতা পদক হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী

প্রধান উপদেষ্টা তাঁর আগের পেশায় ফিরে যাবেন: আলী রীয়াজ

স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান

বিগত নির্বাচনে ইসলামের স্বার্থে আমরা সমঝোতা ত্যাগ করেছিলাম

স্থানীয় নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েন করতে চায় ইসি

অনুমোদন ছাড়া স্লিপার বাস সড়কে চলবে না: হাইকোর্ট

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির বৈধতাকে চ্যালেঞ্জ করে রিট

ড্রোন নির্মাণে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বিমান বাহিনীর চুক্তি

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

নির্বাচন কাভার করতে ঢাকায় ৪০ পাকিস্তানি সাংবাদিক