বিদ্যালয়ের ভবনে ফাটল, আকাশের নিচে পাঠদান

Post Image

সাতক্ষীরার তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ভবনের পিলারে ফাটলে আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়েছে শিক্ষার্থীরা। এখন বাধ্য হয়ে খোলা আকাশের নিচে চলছে পাঠদান।

১৫৪ নম্বর বুড়ন গোয়ালপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের কর্তৃপক্ষ জানান, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে বিদ্যালয়টি। গত দেড় মাসে অন্তত তিনবার পলেস্তারা খসে পড়ার ঘটনা ঘটেছে। এতে দুই শিক্ষার্থী আহত হয়েছে। এমন পরিস্থিতিতে অনেক অভিভাবক সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে অনীহা প্রকাশ করছেন।

বিদ্যালয়টি পরিদর্শন করে উদ্বেগ প্রকাশ করেছেন ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা অসিত কুমার বর্মন। শনিবার (৯ মে) তিনি বিদ্যালয় পরিদর্শনে গিয়ে বলেন, পরিদর্শনের সময় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী অর্নবের হাতে পলেস্তারা খসে পড়ে। এতে শিশুরা আতঙ্কিত হয়ে পড়েছে। অনেক শিক্ষার্থী এখন শ্রেণিকক্ষে ঢুকতে চাইছে না।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান জানান, ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থা নিয়ে গত ৫ মে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত আবেদন করা হয়েছে। আবেদনে তিনি উল্লেখ করেন, ভবনটি এতটাই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে যে শিক্ষকরা পর্যন্ত অফ পিরিয়ডে ভবনের বাইরে অবস্থান করছেন। একই সঙ্গে দ্রুত অস্থায়ী শ্রেণিকক্ষ নির্মাণ এবং নতুন ভবন নির্মাণের দাবি জানানো হয়েছে।

এ অবস্থায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। তারা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সর্বশেষ খবর

৫৯ জেলার এইচএসসি নিয়ে আগের সিদ্ধান্তই বহাল, ব্যাখ্যা দিল আন্তঃশিক্ষা বোর্ড

প্রাথমিকে শিক্ষক পদে ৪৬ হাজার পরিক্ষার্থীর ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ

আগামীকাল প্রকাশ হবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল, জানার উপায়

এইচএসসি-সমমান পরীক্ষা নিয়ে গুজবে কান না দিতে শিক্ষা বোর্ডের আহ্বান

চট্টগ্রাম বোর্ডের সব জেলার আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

গৌরনদীতে এইচএসসি পরীক্ষায় নকলের দায়ে দুই পরীক্ষার্থী বহিষ্কার

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪ হাজার ৭৮৪ পরীক্ষার্থী

এইচএসসি পরীক্ষা শুরু আজ, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী

সর্বাধিক পঠিত

তরুণদের জলবায়ু নেতৃত্ব গড়ে তুলতে ‘গ্রীন ভয়েস’ প্রশিক্ষণ অনুষ্ঠিত

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ দিন ক্লাস, ৩ দিন অনলাইনে

২০২৭ সালের এসএসসি পরীক্ষার প্রস্তাবিত সময়সূচি প্রকাশ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

জাবিপ্রবি শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষায় রূপালী ব্যাংকের ঋণ, মিলবে ৭০ লাখ টাকা

নবনিযুক্ত শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

শনিবারের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা

বিদ্যালয়ের ভবনে ফাটল, আকাশের নিচে পাঠদান

পরীক্ষায় শিক্ষামন্ত্রীর সেই কড়াকড়ি রূপ, জানালা দিয়ে করলেন হল পর্যবেক্ষণ

শিক্ষাই হবে বাংলাদেশ-চীন সম্পর্কের সেতুবন্ধন: শিক্ষামন্ত্রী