শিক্ষাই হবে বাংলাদেশ-চীন সম্পর্কের সেতুবন্ধন: শিক্ষামন্ত্রী

Post Image

রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ-চীন রাউন্ড টেবিল অন গভর্নেন্স এক্সপেরিয়েন্স এক্সচেঞ্জ’ শীর্ষক সভায় বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, ছবি: জাগো নিউজ

শিক্ষা খাতই বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্কের সেতুবন্ধন হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশ ও চীনের মধ্যে সেতুবন্ধন আরও সুদৃঢ় করে গড়ে তোলা। সেই সেতুর মূল উপকরণ কি হবে, সেটাই হচ্ছে বড় প্রশ্ন। এ সেতুবন্ধনের মূল উপকরণ কংক্রিট, সিমেন্ট, বা রড নয়। বরং এ সেতুবন্ধনের মূল উপাদান হবে শিক্ষা।

শুক্রবার (৮ মে) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর চায়না স্টাডিজ (সিসিএস) আয়োজিত ‘বাংলাদেশ-চীন রাউন্ড টেবিল অন গভর্নেন্স এক্সিপারিয়েন্স এক্সচেঞ্জ’ শীর্ষক সভায় এ কথা বলেন তিনি।

বাংলাদেশ ও চীনের সুসম্পর্কের বিষয়ে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ সম্পর্ক বিনির্মানে জোর দিয়েছিলেন। এ সম্পর্কই আগামীর প্রত্যাশিত বাংলাদেশ বিনির্মাণে বিশেষ ভূমিকা রাখবে। বিশেষ করে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রের উন্নয়নে চীন আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

তিনি বলেন, বাংলাদেশ একটি জনবহুল দেশ। আমরা যদি এ জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে পারি, তাহলে দেশকে আরও উন্নত পর্যায়ে নিতে সক্ষম হবো। এজন্য আমাদের টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন খাতে গুরুত্ব দিতে হবে। দেশের বর্তমান প্রজন্মকে দক্ষ ও বৈশ্বিক মানের মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে চীনের সঙ্গে যৌথভাবে শিক্ষা ও কারিগরি খাতে সহযোগিতা আরও বাড়াতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, সিসিএস একাডেমিক বোর্ডের চেয়ারম্যান চেন ডংশিয়াও।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক আ স ম রিদওয়ানুর রহমান।

সর্বশেষ খবর

দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী

পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজেটে

৪৯তম বিসিএসের গেজেটে বাদ ফিন্যান্সে নবম হওয়া ইমতিয়াজ, মনোকষ্টে বললেন— ‘রাষ্ট্রকে ধন্যবাদ’

৪৯তম বিসিএস: ভেরিফিকেশনে বাদ পড়ে গায়ে আগুন দেওয়ার ঘোষণা জসিমের

স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ছেলের ব্যাংক হিসাবও তলবের দাবি ডাকসু নেতার

আগামীকালের মধ্যে নিয়োগপত্র চান প্রাথমিকের নিয়োগ বঞ্চিত প্রার্থীরা

প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

গর্ভকালীন পড়াশোনা, নবজাতক রেখে ভাইভা— ভেরিফিকেশনে বাদ অদম্য সুমাইয়াও

সর্বাধিক পঠিত

শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর পরিকল্পনা জানালেন শিক্ষামন্ত্রী

আজ থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা,অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে ৩০ জুলাই

যে কোনো সময়ের তুলনায় এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট

ফেল করা শিক্ষার্থীরা দুইবারের বেশি সুযোগ পাবে না: শিক্ষামন্ত্রী

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

শিক্ষা ক্যাডারের নতুন বদলি নীতিমালা, ২ বছরের আগে আবেদন নয়

পুনঃনিরীক্ষণে সিলেট বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ১২১ শিক্ষার্থী

এএমআই স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

ব্যাপন কিশোর বিজ্ঞান সাময়িকীর "বিজ্ঞান লেখা" প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত