এইচএসসি-সমমান পরীক্ষা নিয়ে গুজবে কান না দিতে শিক্ষা বোর্ডের আহ্বান

Post Image

চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে কোনো ধরনের বিভ্রান্তিকর বা যাচাইহীন তথ্য প্রচার ও শেয়ার না করার জন্য কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

বুধবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক জরুরি বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা আগামী ৮ জুলাই দুপুর ১টা থেকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি শুরু হবে—এমন একটি ভুয়া ও বিভ্রান্তিকর বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে। আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, এ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ অসত্য, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের ভুয়া বিজ্ঞপ্তির সঙ্গে চট্টগ্রাম শিক্ষা বোর্ড বা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিন্দুমাত্র কোনো সংশ্লিষ্টতা নেই।

পরীক্ষার্থী ও সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা

বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সাধারণ জনগণকে নিম্নোক্ত বিষয়গুলো মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যেকোনো তথ্য ভালোভাবে যাচাই না করে তা বিশ্বাস বা শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। পরীক্ষা-সংক্রান্ত সব ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বিজ্ঞপ্তি ও নির্দেশনা কেবল শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর অফিশিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

জনস্বার্থে সবাইকে এ ধরনের গুজব ছড়ানো থেকে বিরত থাকার এবং সচেতন থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর

দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী

পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজেটে

৪৯তম বিসিএসের গেজেটে বাদ ফিন্যান্সে নবম হওয়া ইমতিয়াজ, মনোকষ্টে বললেন— ‘রাষ্ট্রকে ধন্যবাদ’

৪৯তম বিসিএস: ভেরিফিকেশনে বাদ পড়ে গায়ে আগুন দেওয়ার ঘোষণা জসিমের

স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ছেলের ব্যাংক হিসাবও তলবের দাবি ডাকসু নেতার

আগামীকালের মধ্যে নিয়োগপত্র চান প্রাথমিকের নিয়োগ বঞ্চিত প্রার্থীরা

প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

গর্ভকালীন পড়াশোনা, নবজাতক রেখে ভাইভা— ভেরিফিকেশনে বাদ অদম্য সুমাইয়াও

সর্বাধিক পঠিত

শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর পরিকল্পনা জানালেন শিক্ষামন্ত্রী

আজ থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা,অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে ৩০ জুলাই

যে কোনো সময়ের তুলনায় এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট

ফেল করা শিক্ষার্থীরা দুইবারের বেশি সুযোগ পাবে না: শিক্ষামন্ত্রী

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

শিক্ষা ক্যাডারের নতুন বদলি নীতিমালা, ২ বছরের আগে আবেদন নয়

পুনঃনিরীক্ষণে সিলেট বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ১২১ শিক্ষার্থী

এএমআই স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

ব্যাপন কিশোর বিজ্ঞান সাময়িকীর "বিজ্ঞান লেখা" প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত