২০২৭ সালের এসএসসি পরীক্ষার প্রস্তাবিত সময়সূচি প্রকাশ

Post Image

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৭ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে সারাদেশে একযোগে এই পরীক্ষা শুরু হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (১৪ মে) প্রকাশিত রুটিন অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

৭ জানুয়ারি বাংলা প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হয়ে তত্ত্বীয় বিষয়গুলোর পরীক্ষা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ১৩ জানুয়ারি ইংরেজি দ্বিতীয় পত্র, ১৬ জানুয়ারি গণিত এবং ১৮ জানুয়ারি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর পরীক্ষা জানুয়ারির শেষ সপ্তাহে ও ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শেষ হবে। তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংগীতসহ সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ১১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। ব্যবহারিক পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে স্ব স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সংগীত বিষয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে নিজস্ব বাদ্যযন্ত্র ও প্রয়োজনীয় সরঞ্জামসহ পরীক্ষার ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে বলা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়েছে যে, ২০২৭ সালের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা এখনো চূড়ান্ত না হওয়ায় বিশেষ প্রয়োজনে তারিখ পরিবর্তিত হতে পারে।

উল্লেখ্য, সাধারণত উচ্চমাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করতে মোট ১৫ দিন সময়ের প্রয়োজন হয় এবং এতে মোট ৩৩টি পত্র অন্তর্ভুক্ত থাকে। 

সর্বশেষ খবর

দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী

পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজেটে

৪৯তম বিসিএসের গেজেটে বাদ ফিন্যান্সে নবম হওয়া ইমতিয়াজ, মনোকষ্টে বললেন— ‘রাষ্ট্রকে ধন্যবাদ’

৪৯তম বিসিএস: ভেরিফিকেশনে বাদ পড়ে গায়ে আগুন দেওয়ার ঘোষণা জসিমের

স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ছেলের ব্যাংক হিসাবও তলবের দাবি ডাকসু নেতার

আগামীকালের মধ্যে নিয়োগপত্র চান প্রাথমিকের নিয়োগ বঞ্চিত প্রার্থীরা

প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

গর্ভকালীন পড়াশোনা, নবজাতক রেখে ভাইভা— ভেরিফিকেশনে বাদ অদম্য সুমাইয়াও

সর্বাধিক পঠিত

শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর পরিকল্পনা জানালেন শিক্ষামন্ত্রী

আজ থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা,অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে ৩০ জুলাই

যে কোনো সময়ের তুলনায় এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট

ফেল করা শিক্ষার্থীরা দুইবারের বেশি সুযোগ পাবে না: শিক্ষামন্ত্রী

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

শিক্ষা ক্যাডারের নতুন বদলি নীতিমালা, ২ বছরের আগে আবেদন নয়

পুনঃনিরীক্ষণে সিলেট বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ১২১ শিক্ষার্থী

এএমআই স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

ব্যাপন কিশোর বিজ্ঞান সাময়িকীর "বিজ্ঞান লেখা" প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত