পরীক্ষায় শিক্ষামন্ত্রীর সেই কড়াকড়ি রূপ, জানালা দিয়ে করলেন হল পর্যবেক্ষণ

Post Image

নকলের বিরুদ্ধে আপসহীন সেই চিরচেনা মেজাজে আবারও ধরা দিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রতিষ্ঠান প্রধান (অধ্যক্ষ-উপাধ্যক্ষ) নিয়োগ পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি যেন ফিরে গেলেন তার সেই পুরোনো ‘নকলবিরোধী’ অ্যাকশন মুডে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে পরিদর্শনের সময় তিনি কখনও জানালার ফাঁক দিয়ে তীক্ষ্ণ নজরে ভেতরের অবস্থা পরখ করেন, আবার কখনও অতর্কিতে গ্লাস সরিয়ে দেখার চেষ্টা করেছেন কেউ কোনো অন্যায়ের আশ্রয় নিচ্ছে কি না।

মন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া কয়েকটি পোস্টের ছবিতে দেখা গেছে, তিনি জানালার গ্রিল ধরে গভীর মনোযোগ দিয়ে ভেতরের অবস্থা পর্যবেক্ষণ করছেন।

সংশ্লিষ্টরা জানান, আজ সকালে এনটিআরসিএ-র সহকারী প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি রাজধানীর সরকারি বাংলা কলেজ, রেসিডেন্সিয়াল মডেল কলেজ ও তেজগাঁও কলেজ পরিদর্শন করেন এবং পরীক্ষা কার্যক্রমের সার্বিক পরিবেশ সরজমিনে পর্যবেক্ষণ করেন। এ ছাড়া গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সে মাদ্রাসা শিক্ষকদের পরীক্ষাও পরিদর্শন করেন তিনি।

এর আগে, শুক্রবার (১৭ এপ্রিল) এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘যদি শিক্ষক নিয়োগে আমাদের কোনো দুর্বলতা থেকে থাকে, এমপিরা যদি সকলে মিলে রাজনীতি করেন তাহলে শিক্ষার পরিবেশ আসবে না। নিয়োগে যদি কোনো বিচ্যুতি হয়, তবে আমি তা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে বের করব। মেধাবী কাউকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না।’

এদিকে, ঢাকার ৯টি নির্ধারিত ভেন্যুতে চারটি পৃথক গ্রুপে শিক্ষকদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষার সময়সূচি অনুযায়ী, আজ চারটি গ্রুপে পরীক্ষা নেওয়া হচ্ছে। ‘ক’ গ্রুপের পরীক্ষা সকাল ৯টা থেকে ১০টা, ‘খ’ গ্রুপ বেলা ১১টা ৩০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট, ‘গ’ গ্রুপ দুপুর ২টা থেকে বিকেল ৩টা এবং ‘ঘ’ গ্রুপের পরীক্ষা বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ খবর

দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী

পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজেটে

৪৯তম বিসিএসের গেজেটে বাদ ফিন্যান্সে নবম হওয়া ইমতিয়াজ, মনোকষ্টে বললেন— ‘রাষ্ট্রকে ধন্যবাদ’

৪৯তম বিসিএস: ভেরিফিকেশনে বাদ পড়ে গায়ে আগুন দেওয়ার ঘোষণা জসিমের

স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ছেলের ব্যাংক হিসাবও তলবের দাবি ডাকসু নেতার

আগামীকালের মধ্যে নিয়োগপত্র চান প্রাথমিকের নিয়োগ বঞ্চিত প্রার্থীরা

প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

গর্ভকালীন পড়াশোনা, নবজাতক রেখে ভাইভা— ভেরিফিকেশনে বাদ অদম্য সুমাইয়াও

সর্বাধিক পঠিত

শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর পরিকল্পনা জানালেন শিক্ষামন্ত্রী

আজ থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা,অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে ৩০ জুলাই

যে কোনো সময়ের তুলনায় এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট

ফেল করা শিক্ষার্থীরা দুইবারের বেশি সুযোগ পাবে না: শিক্ষামন্ত্রী

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

শিক্ষা ক্যাডারের নতুন বদলি নীতিমালা, ২ বছরের আগে আবেদন নয়

পুনঃনিরীক্ষণে সিলেট বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ১২১ শিক্ষার্থী

এএমআই স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

ব্যাপন কিশোর বিজ্ঞান সাময়িকীর "বিজ্ঞান লেখা" প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত