তরুণদের জলবায়ু নেতৃত্ব গড়ে তুলতে ‘গ্রীন ভয়েস’ প্রশিক্ষণ অনুষ্ঠিত

Post Image

তরুণদের জলবায়ু অ্যাডভোকেসি ও নেতৃত্ব বিকাশে তিন দিনব্যাপী “গ্রিন ভয়েস প্রকল্প: জলবায়ু অ্যাডভোকেসি ও নেতৃত্ব প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে। গত ১১ মে থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণের আয়োজন করে দ্য আর্থ সোসাইটি এবং অর্থায়ন করে ঢাকার নেদারল্যান্ডস দূতাবাস।

প্রশিক্ষণে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত তরুণ প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে জলবায়ু পরিবর্তন, পরিবেশ সুরক্ষা, ন্যায়সঙ্গত রূপান্তর, নেতৃত্ব ও অ্যাডভোকেসি, এবং প্রচারণা পরিকল্পনা ও বাস্তবায়নের কৌশল বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

আয়োজকরা জানান, অংশগ্রহণকারীরা স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর কার্যকর সমাধান ও ক্যাম্পেইনের ধারণা তৈরির কৌশল শিখেছেন। পাশাপাশি বিভিন্ন অংশীজন ও প্রভাবশালী ব্যক্তিদের সম্পৃক্ত করে পরিবর্তনের জন্য সমর্থন গড়ে তোলার বিষয়েও ধারণা দেওয়া হয়।

এছাড়া সৃজনশীল গল্প বলা, ভিজ্যুয়াল ক্যাম্পেইন ডিজাইন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা পরিচালনা এবং স্থানীয় পর্যায়ে টেকসই পরিবর্তনের জন্য নেতৃত্ব প্রদানের দক্ষতাও অর্জন করেন তারা।

এ প্রশিক্ষণে অংশ নেয় ৯টি যুব নেতৃত্বাধীন দল। দলগুলো হলো– গাইবান্ধার “সৃজনশীল গাইবান্ধা”, রাজশাহীর “সামাজিক কল্যাণ সংস্থা রাজশাহী” ও “ইউরিচ”, ময়মনসিংহের “অ্যাজোলাইফ” ও “অরণ্যক”, কক্সবাজারের “হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন”, রাঙামাটির “ইকো এক্সপ্লোরার্স”, দিনাজপুরের “গ্রিন এনার্জি ইয়ুথ” এবং সাতক্ষীরার “জে.পি.এন.ইউ.এস. ইয়ুথ টিম”।

আয়োজকদের মতে, “গ্রিন ভয়েসেস” কর্মসূচি শুধুমাত্র একটি প্রশিক্ষণ উদ্যোগ নয়; এটি তরুণ নেতৃত্ব ও জলবায়ু অ্যাডভোকেসির জন্য একটি দীর্ঘমেয়াদি যাত্রার সূচনা। এই কর্মসূচির মাধ্যমে তরুণরা জলবায়ু কার্যক্রমে নেতৃত্ব প্রদান এবং স্থানীয় পর্যায়ে টেকসই পরিবর্তন আনতে সক্রিয় ভূমিকা পালন করবে।

তারা আরও জানান, এ উদ্যোগের মাধ্যমে একটি শক্তিশালী তরুণ নেতৃত্বভিত্তিক নেটওয়ার্ক গড়ে উঠবে, যা দেশের টেকসই উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ খবর

বিজ্ঞান বিভাগ চালুর পর তিনগুণ শিক্ষার্থী, দক্ষিণখানের শ্রেষ্ঠ ‘হলান ইসলামিয়া আলিম মাদ্রাসা’

মেধার অভাব নেই, মেধার সঠিক বিকাশের সুযোগ তৈরি করা প্রয়োজন

জাবিপ্রবি শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষায় রূপালী ব্যাংকের ঋণ, মিলবে ৭০ লাখ টাকা

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

পাই দিবস উপলক্ষে ব্যাপনের কুইজ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির সমান: ববি হাজ্জাজ

যে কোনো সময়ের তুলনায় এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট

গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বাংলাদেশি শিক্ষার্থী শেখ মো. আকিজ

সর্বাধিক পঠিত

এবার কর্মবিরতিতে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা

ঈদের মাত্র পাঁচদিন বাকি, বোনাস পাননি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা

দ্বিতীয় সমাবর্তন আয়োজনের প্রস্তুতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের, সম্ভাব্য সময় জানালেন উপাচার্য

লম্বা ছুটিতে যাচ্ছে সব শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ দিন ক্লাস, ৩ দিন অনলাইনে

প্রশিক্ষণ ছাড়া কোনো শিক্ষককে পাঠদান করতে দেওয়া হবে না: ববি হাজ্জাজ

এক হাজার মাদরাসায় চালু হচ্ছে কারিগরি ট্রেড কোর্স : শিক্ষামন্ত্রী

তরুণদের জলবায়ু নেতৃত্ব গড়ে তুলতে ‘গ্রীন ভয়েস’ প্রশিক্ষণ অনুষ্ঠিত

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

নবনিযুক্ত শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ