সংখ্যালঘুদের সহায়তায় হটলাইন সেবা চালু করলেন জামায়াত এমপি

Post Image

নড়াইলে প্রবাসী পরিবার ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুরতত্ত্বাবধানে বিশেষ ‘হটলাইন সেবা’ ও ‘ডিজিটাল তথ্য সেবা’ চালু করা হয়েছে। শনিবার (৯ মে) বিকেলে নড়াইল প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে আতাউর রহমান বাচ্চু বলেন, এলাকার মানুষ যেন তাদের সমস্যা ও অভিযোগ জানাতে পারেন, সে লক্ষ্যেই এই হটলাইন চালু করা হয়েছে। এর মাধ্যমে বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীসহ বিভিন্ন সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা, হয়রানি কিংবা আইনি জটিলতায় দ্রুত সহায়তা দেওয়ার বিষয়টি অগ্রাধিকার পাবে।

 এই সংসদ সদস্য আরো বলেন, প্রবাসী পরিবারের যেকোনো সংকট বা নিরাপত্তাজনিত সমস্যাতেও এই সেবার মাধ্যমে সহযোগিতা দেওয়া হবে। সাধারণ মানুষ এমপি বা তার প্রতিনিধিরদলের সঙ্গে সরাসরি যোগাযোগ করে এলাকার উন্নয়ন ও ব্যক্তিগত সমস্যার সমাধান চাইতে পারবেন। 

এ উদ্যোগ বাস্তবায়নে আইনজীবী, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে একটি টিম গঠন করা হবে বলেও জানান তিনি। 

অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইসরাফিল খবির রাজু, সাবেক সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট পংকজ বিহারী অন্ন ঘোষ, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট কাজী জিয়াউর রহমান পিকুল, নড়াইল প্রেস ক্লাবের সহ-সভাপতি অ্যাডভোকেট আজিজুল ইসলাম, সহ-সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু, জামায়াত নেতা হিমায়েতুল ইসলাম হিমু, ড. আব্দুস সোবহানসহ শহরের গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

সংখ্যালঘুদের সহায়তায় হটলাইন সেবা চালু করলেন জামায়াত এমপি

সীমান্তে বাংলাদেশি হত্যার ঘটনায় তীব্র নিন্দা জামায়াতের

জাপান সফর শেষে ফিরেছেন ডা. শফিকুর রহমান, দিলেন নতুন বার্তা

জুলাই সনদ ইস্যুতে বিএনপি ছলচাতুরী করছে: নাহিদ ইসলাম

ব্যাংককে আহত জুলাই যোদ্ধাদের দেখতে হাসপাতালে জামায়াত আমির

‘জাপানকে বাংলাদেশে বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল স্থাপনের অনুরোধ’

‘পরিবারতান্ত্রিক নেতৃত্বে বিএনপি-আ. লীগের মধ‍্যে কোনো পার্থক্য নেই’

ছাত্রদলে পদ পেলেন ঢাবির কার্জন হলের সিকিউরিটি গার্ড

সর্বাধিক পঠিত

যুবদল নেতা তাবরীজের বহিষ্কারাদেশ প্রত্যাহার

চাঁদাবাজরাও চায় তার সন্তান ভালো সমাজে বেড়ে উঠুক : হাসনাত আব্দুল্লাহ

পাথরকাণ্ডে বহিষ্কৃত সেই বিএনপি নেতা ফিরে পেলেন পদ

বাগেরহাটে রাতের আঁধারে বিএনপির অফিসে আগুন

আগামীর বাংলাদেশের জুলাইয়ের ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল’ হাদি

আ. লীগ ৩ বার ক্ষমতা এসে কাড়ি কাড়ি লাশ উপহার দিয়েছে

ওসমান হাদি গুলিবিদ্ধ : স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি রাশেদ খাঁনের

জামায়াত সন্ত্রাসের কাছে মাথা নত করবে না

বিএনপির প্রতিশ্রুতি জনগণের কাছে হাস্যকর হয়ে উঠেছে: শিবির সভাপতি

তাহাজ্জুদ পড়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান তারেক রহমানের