বাগেরহাটে রাতের আঁধারে বিএনপির অফিসে আগুন

Post Image

বাগেরহাট সদরে রাতের আঁধারে বিএনপির অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ নভেম্বর) মধ্যরাত থেকে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোরের মাঝে কোনো একসময় উপজেলার কাড়াপাড়া গ্রামের ব্যাংকের মোড় এলাকায় কাড়াপাড়া শরৎচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন অফিসে এ ঘটনা ঘটে। তবে অফিসের ভেতরের জিনিসত্রে আগুন দেওয়ায় সারাদিন বাইরে থেকে বোঝা যায়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় অফিস খোলার পর বিষয়টি জানাজানি হয়।

নেতাকর্মীদের ধারণা, বুধবার রাতে পেছন দিক থেকে পেট্রোল বা অন্য কোনো জ্বালানি ঢেলে আগুন লাগানো হয়েছে। রাতে কার্যালয়ে একটি মিটিং শেষে নেতাকর্মীরা বের হয়ে যান। পরে ভোরের দিকে দুর্বৃত্তরা সুযোগ বুঝে আগুন ধরিয়ে দেয় বলে সন্দেহ তাদের। অগ্নিকাণ্ডে ৫০টি চেয়ার, জিয়াউর রহমান ও তারেক রহমানের ছবি এবং অন্যান্য আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে গেছে।

এ বিষয়ে ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ আলী বলেন, ‘সারাদিনে অফিস খুলিনি। সন্ধ্যায় মিটিং করার জন্য খুলে দেখি অফিসের ভেতরে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। ধারণা করছি রাত ৩টা থেকে ৫টার মধ্যে টিনের বেড়ার ফাঁক দিয়ে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে। আগুনে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছবি পুড়ে গেছে। অফিসের প্রায় ৫০টি চেয়ার আগুনে পুড়ে গেছে। টিনের ঘর বলে সারাদিন বাইরে থেকে কিছু বোঝা যায়নি।

কাড়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শেখ তানভীর বলেন, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ বিএনপির সব অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ অফিসে বসেন। অফিসে পেছন থেকে পরিকল্পিতভাবে আগুন দিয়েছে। ভেতরে চেয়ারসহ সব আসবাবপত্র পুড়ে গেছে।

সাধারণ সম্পাদক শেখ সাব্বির হোসেন বলেন, অফিসটি সাজানো গোছানো ছিল। অফিসের পেছনের দুই জায়গা থেকে আগুন দিয়ে ভেতরের সবকিছু পুড়িয়ে দিয়েছে। বিভিন্ন সময় আমাদের একাধিক অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা নোংরা রাজনীতি করতে চাই না। আশা করি প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে।

কাড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্লা আলমগীর হোসেন বলেন, স্থানীয় নেতাদের মাধ্যমে খবর শুনে ঘটনাস্থলে এসে দেখি ভেতরের সবকিছু পুড়ে শেষ। কিছু দুষ্কৃতিকারীরা বিএনপির এই অফিসে আগুন দিয়েছে। সুষ্ঠু তদন্তমূলক যারা এ ঘটনার সঙ্গে জড়িত, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

নাশকতা ঠেকাতে সরকারের ভূমিকা ‘ধরি মাছ না ছুঁই পানি’ ধরনের: হামিদুর রহমান আযাদ

সিলেট অভিমুখে ১১ দলের ট্রেনযোগে লংমার্চ স্থগিত

গোপালগঞ্জের ঘটনা রাষ্ট্রযন্ত্রের চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ: গোলাম পরওয়ার

রাজধানীতে বিস্ফোরণ মামলায় কারাগারে যুবদল নেতা রানা

‘যুক্তরাষ্ট্র আলোচনার পথ বেছে নেবে নাকি যুদ্ধের, আমরা পরোয়া করি না’

‘সালাউদ্দিন আহমেদেই আমাদের আস্থা’—হাসনাত

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

‘গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক করতে বিএনপির উচিত রাশেদকে দ্রুত পাঠানো’

সর্বাধিক পঠিত

ছাত্রলীগের সাবেক নেতাকে সঙ্গে নিয়ে ছাত্রদল নেতা আবিদুলের লীগবিরোধী শোডাউন

৫ লাখ ভোটারের আসনে চরমোনাই পীরের প্রার্থী পেলেন ৩ হাজার ২৮৯ ভোট

আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায়নি: ফখরুল

স্পিকারের সঙ্গে ইরানী রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভেরিফিকেশনের নামে চাকরি থেকে বাদ, সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা চান সাদিক কায়েম

জামায়াতের জরুরি প্রেস ব্রিফিং সন্ধ্যায়

বিএনপি-জামায়াতের বাইরে একলা চলার পথে ইসলামী আন্দোলন বাংলাদেশ

হান্নান মাসউদ দয়া করে বসুন, এটা শাহবাগ নয়: ডেপুটি স্পিকার

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ