‘পরিবারতান্ত্রিক নেতৃত্বে বিএনপি-আ. লীগের মধ‍্যে কোনো পার্থক্য নেই’

Post Image

পরিবারতান্ত্রিক নেতৃত্ব এবং বুর্জোয়া শ্রেণি চরিত্রে বিএনপি ও আওয়ামী লীগের মধ‍্যে কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেছেন, জনগণ বিএনপি ও আওয়ামী লীগের পার্থক্য নির্ণয় করবে তাদের শাসন ব‍্যবস্থার চারটি বিষয়ে বাস্তব অভিজ্ঞতার ওপর। সেগুলো হলো দুর্নীতি, দলীয়করণ, সন্ত্রাস ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি। 

আজ শুক্রবার ফেনীতে এবি পার্টির আয়োজনে দলের জেলা কার্যালয়ে এক রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, সাধারণ মানুষ দেখবে ২৪-এর গণ-অভ্যুত্থানের পর কী কী পরিবর্তন এসেছে। তারা যদি কোনো পরিবর্তন খুঁজে না পায়, তাহলে হতাশা ও ক্ষোভ তাদের নতুন করে ভাবতে বাধ্য করবে। 

এবি পার্টির চেয়ারম্যান বলেন, পুরোনো রাজনৈতিক ব‍্যবস্থায় নতুন বন্দোবস্তের রাজনীতি করতে গিয়ে আমরা খুব সাফল্য অর্জন করতে পারিনি। পুরোনো দলগুলোর এখনো কোনো বিকল্প তৈরি হয়নি।

ঋণখেলাপি, দুর্নীতিবাজ, অর্থশালী ব‍্যবসায়ী এবং নির্যাতিত, নিপীড়িত হিসেবে পরিচিতদের পাশাপাশি ধর্মীয়ভাবে মানুষের আবেগকে যারা স্পর্শ করতে পেরেছেন তারা এবারও জনগণের ভোট পেয়েছেন। তবে নতুনদের প্রতি মানুষের আগ্রহ যে তৈরি হচ্ছে তা এবারের ভোটের ফলাফলে অনেকটা স্পষ্ট। এই আগ্রহ ও সম্ভাবনাকে আগামী দিনে আরো শক্তিশালী করতে পারলে নতুন রাজনীতির জয় অবশ্যম্ভাবী বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

মঞ্জু আরো বলেন, আমরা চেয়েছিলাম সংস্কার করে তারপর নির্বাচন।

কিন্তু বিএনপি সংস্কার না চেয়ে দ্রুত নির্বাচন চেয়েছে। বিএনপি দেখেছে এ সংস্কার করলে তাদের ক্ষতি হবে, এজন্য তারা আগে নির্বাচন চেয়েছে। যদি সংস্কার হতো তাহলে ঋণখেলাপি কালো টাকার মালিকরা নির্বাচনে অংশ নিতে পারত না। পুরাতন সিস্টেম রয়ে গেলে পুরাতন দলের সুবিধা। যতক্ষণ পর্যন্ত সিস্টেম পরিবর্তন না করা যাবে তত দিন নতুন রাজনীতির উত্থান সম্ভব না।

এবি পার্টি ফেনী জেলা শাখার সিনিয়র আহ্বায়ক কর্মশালা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আফলাতুন বাকীর সভাপতিত্বে ও সদস্যসচিব প্রভাষক ফজলুল হকের সঞ্চালনায় শহরের কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল, জেলা আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহ।

প্রকৌশলী শাহ আলম বাদল বলেন, আমাদের মাঠে কাজ করতে হবে। আমাদের অনেক কিছু কাকতালীয়ভাবে হয়ে গেছে। এটা ভালো। কিন্তু কাজ না করলে আমরা এর ফল পাব না। আগামী দিনে আমাদের জন্য সম্ভাবনা যেমন রয়েছে তেমন সম্ভাবনা নেই এমনও রয়েছে। সম্ভাবনা তৈরি করতে হলে আমাদের কাজ করাতে হবে। দলকে গ্রামে গ্রামে পরিচয় করাতে হবে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

‘জাপানকে বাংলাদেশে বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল স্থাপনের অনুরোধ’

‘পরিবারতান্ত্রিক নেতৃত্বে বিএনপি-আ. লীগের মধ‍্যে কোনো পার্থক্য নেই’

ছাত্রদলে পদ পেলেন ঢাবির কার্জন হলের সিকিউরিটি গার্ড

এনসিপিতে ৩০০ নেতাকর্মীর যোগদান

জুলাই গণঅভ্যুত্থানে হাসনাত-সারজিসের অবস্থান নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন রাশেদ খান

এনসিপিতে যোগ দিলেন ইউনূস পরিবারের সদস্যসহ ৭ শতাধিক নেতাকর্মী

জুলাই গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের দায়িত্ব এনসিপিকেই নিতে হবে

আওয়ামী লীগ বিএনপিকে হাইজ্যাক করেছে: হাসনাত আবদুল্লাহ

সর্বাধিক পঠিত

যুবদল নেতা তাবরীজের বহিষ্কারাদেশ প্রত্যাহার

জামায়াতের সঙ্গে জোট করছে, বিলীন হয়ে যাবে এনসিপি: আব্দুল কাদের

কলি থেকে শাপলা ফুটতে বেশিদিন লাগবে না: সারজিস আলম

৪ ডিসেম্বর গাইবান্ধায় যুব ও ছাত্র সমাবেশ

আদর্শ রাষ্ট্র গড়ে তুলতে হলে আগে নিজেকে গড়ে তুলতে হবে: মাওলানা হাবীবুর রহমান

জোটসঙ্গীদের ৪০-৫০টি আসন ছাড়ছে বিএনপি

৫ দাবিতে আরও ১২ দিনের কর্মসূচি ঘোষণা করলো জামায়াত

শহীদদের সম্মান রক্ষায় সন্ত্রাস ও কারচুপিমুক্ত নির্বাচনের আহ্বান জামায়াত আমিরের

বাগেরহাটে রাতের আঁধারে বিএনপির অফিসে আগুন

আগামীর বাংলাদেশের জুলাইয়ের ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল’ হাদি