যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ১৪ দফা প্রস্তাব দিল ইরান

Post Image


স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার একটি শান্তি পরিকল্পনা দিয়েছে ইরান। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, এর আগে যুক্তরাষ্ট্র ইরানকে একটি ৯-দফা প্রস্তাব পাঠিয়েছিল। খবর আলজাজিরার।

তাসনিম জানায়, যুক্তরাষ্ট্র দুই মাসের সময়সীমা দিয়ে যুদ্ধবিরতির অনুরোধ করেছিল, কিন্তু ইরান জোর দিয়ে বলেছে যে সমস্যাগুলো ৩০ দিনের মধ্যে সমাধান করতে হবে। এছাড়া ইরান কেবল যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নয়, বরং যুদ্ধ শেষ করার ওপর গুরুত্বারোপ করেছে।

ইরানের এই ১৪-দফা পরিকল্পনার মধ্যে রয়েছে—একে অপরের ওপর আক্রমণ না করার নিশ্চয়তা, ইরানের নিকটবর্তী এলাকা থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার, নৌ-অবরোধ তুলে নেওয়া, ইরানের জব্দকৃত সম্পদ অবমুক্ত করা, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং লেবাননসহ "সব ফ্রন্টে" যুদ্ধের অবসান।

প্রতিবেদন অনুযায়ী, ইরান এখন তাদের এই প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

কোনো শক্তিই ইরানিদের সংকল্পকে দুর্বল করতে পারবে না: আইআরজিসি

জার্মানি থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার

নানা কৌশলে ফিলিস্তিনিদের গায়েব করে দিচ্ছে ইসরাইল

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ১৪ দফা প্রস্তাব দিল ইরান

ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিল পাকিস্তান

ইরান যুদ্ধ ‘সমাপ্ত’ঘোষণা ট্রাম্পের

ইরানের আর কোনো সামরিক শক্তি অবশিষ্ট নেই :দাবি ট্রাম্পেরে

সমুদ্রপথে ‘শত্রুর দাপট’ রুখে দেওয়ার ঘোষণা মোজতবা খামেনির

সর্বাধিক পঠিত

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

‌‌‘খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন’

নিজ ভূখণ্ড থেকে ইরানে হামলা চালাতে দেবে না আরব আমিরাত

ভারত বৈশ্বিক শান্তির জন্য হুমকি: পাকিস্তানের প্রেসিডেন্ট

গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় নিহত ৩৫৭ ফিলিস্তিনি

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুক্রবার বৈঠক করবেন মামদানি

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ‘মার্চ টু সচিবালয়’

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তান প্রধানমন্ত্রীর চিঠি

ইরানে সম্ভাব্য মার্কিন হামলা ঘিরে চরম উত্তেজনার মধ্যে ওয়াশিংটনে মোসাদপ্রধান

ইসরাইলকে পঁচিশটি এফ-১৫ যুদ্ধবিমান দেবে যুক্তরাষ্ট্র