যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার তাঁর সঙ্গে বৈঠক করবেন নিউইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানি।

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুক্রবার বৈঠক করবেন মামদানি

Post Image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার তাঁর সঙ্গে বৈঠক করবেন নিউইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানি। হোয়াইট হাউসে এই বৈঠকটি হতে যাচ্ছে রিপাবলিকান কোনো নেতার সঙ্গে মামদানির প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে সামাজিক যোগাযোগের মাধ্যমে ট্রাম্প জানান, মামদানিই বৈঠকের অনুরোধ করেছেন। অপরদিকে এক বিবৃতিতে মামদানিও বৈঠকের কথা নিশ্চিত করেছেন। একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নিউইয়র্কবাসীর উদ্বেগ নিয়ে কথা বলার জন্য তাঁর ব্যক্তিগত দলই হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছিল।

মেয়র নির্বাচনের সময় মামদানির বিপক্ষে অবস্থান নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ভোটারদের মামদানিকে ভোট না দিতেও আহ্বান জানিয়েছিলেন। এমনকি নিজ দলের প্রার্থী কার্টিস স্লিওয়ার বদলে প্রত্যক্ষ সমর্থন দিয়েছিলেন সতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুয়োমোকে।

মামদানি বলেন, ‘আমি শুধু প্রেসিডেন্টের সঙ্গে সোজাসাপ্টা কথা বলতে চাই। তাঁকে বলতে চাই, সত্যিকার অর্থে নিউইয়র্কবাসীর পাশে দাঁড়ানোর মানে কী এবং কীভাবে নিউইয়র্কবাসী এই শহরে টিকে থাকার জন্য লড়াই করছে।’

গণতান্ত্রিক সমাজতন্ত্রী পরিচয় দেওয়া মামদানি মেয়র হলে নিউইয়র্কের জন্য বাড়তি ফেডারেল অর্থ ছাড় না দেওয়ার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। তিনি বেশ কয়েকবার বলেছেন, তাঁর (মামদানি) জয় নিউইয়র্কের জন্য বিপর্যয় ডেকে আনবে। 

প্রকাশ্যে এমন বললেও ট্রাম্প ঘনিষ্ঠ দুজন নাম প্রকাশ না করার শর্তে নিউইয়র্ক টাইমসকে বলেছেন, ব্যক্তিগত আলাপে প্রেসিডেন্ট মামদানিকে একজন দক্ষ রাজনীতিবিদ হিসেবে অ্যাখ্যা দিয়েছেন। তাঁকে বিচক্ষণ ও ভালো বক্তা হিসেবেও উল্লেখ করেছিলেন। গত রোববার ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেন, বৈঠক করতে তাঁর কোনো সমস্যা নেই। তিনি চান নিউইয়র্কবাসীর জন্য ভালো কিছু হোক।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

গাজায় ইসরাইলি হামলায় এক দিনে নিহত ৩ ফিলিস্তিনি

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

‘আরব নাগরিকেরা ইসরায়েলের ইতিহাস ও সমাজের অবিচ্ছেদ্য অংশ’

কেশম দ্বীপে মার্কিন ড্রোন ধ্বংস করল ইরান

শেখ হাসিনাকে তৃতীয় দেশে পাঠাতে নানা জায়গায় কথা বলেও ব্যর্থ দিল্লি

যুক্তরাষ্ট্র ‘কাগুজে বাঘ’ ছাড়া কিছু নয়: ইরান

গভীর রাতে ইরানে হামলা, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ

ইরানের সঙ্গে চুক্তির প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

সর্বাধিক পঠিত

হরমুজে দুই মাস টোল নেবে না ইরান

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় আজ ইরান যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী

এবার ইরানকে ‘গুঁড়িয়ে দেওয়ার’ হুমকি উগান্ডার সেনাপ্রধানের

ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারত

আবারও ৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

বিক্ষোভে উত্তাল পাকিস্তানের কাশ্মীর, নিহত ২৪

ইরানের সঙ্গে চুক্তির সমালোচকদের ‘নির্বোধ’ বললেন ট্রাম্প

দিল্লি হাটই আজ জন্তর মন্তর: নেহা বোরা

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কৌশলে কোনো মতভেদ নেই: ইরানি ভাইস প্রেসিডেন্ট