ইরানের আর কোনো সামরিক শক্তি অবশিষ্ট নেই :দাবি ট্রাম্পেরে

Post Image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া নতুন প্রস্তাবে তিনি সন্তুষ্ট নন। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, ইরান চুক্তি করতে চায়, কারণ তাদের আর কোনো সামরিক শক্তি অবশিষ্ট নেই।

তিনি আরও জানান, ইরান এমন কিছু শর্ত দিয়েছে, যেগুলো মেনে নেওয়া তার পক্ষে সম্ভব নয়। তবে ঠিক কোন শর্তে আপত্তি রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

এর আগে পাকিস্তানের ইসলামাবাদের কর্মকর্তারা নিশ্চিত করেন, ইরান যুদ্ধ অবসানের জন্য একটি সংশোধিত প্রস্তাব পাঠিয়েছে, যা তারা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কাছে পৌঁছে দিয়েছেন।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, নতুন প্রস্তাবে ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে। এর বিনিময়ে তারা হামলা বন্ধ ও যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার দাবি জানিয়েছে। পাশাপাশি, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা কিছু সময়ের জন্য স্থগিত রাখার কথাও বলা হয়েছে।

অন্যদিকে অ্যাক্সিওস জানায়, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ গত ২৭ এপ্রিল কিছু সংশোধনী পাঠিয়েছেন। সেখানে চলমান আলোচনার সময় ইরানকে সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তর না করা এবং আগে হামলার শিকার হওয়া পারমাণবিক স্থাপনাগুলোতে কার্যক্রম পুনরায় শুরু না করার অঙ্গীকার করার শর্ত রাখা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

কোনো শক্তিই ইরানিদের সংকল্পকে দুর্বল করতে পারবে না: আইআরজিসি

জার্মানি থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার

নানা কৌশলে ফিলিস্তিনিদের গায়েব করে দিচ্ছে ইসরাইল

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ১৪ দফা প্রস্তাব দিল ইরান

ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিল পাকিস্তান

ইরান যুদ্ধ ‘সমাপ্ত’ঘোষণা ট্রাম্পের

ইরানের আর কোনো সামরিক শক্তি অবশিষ্ট নেই :দাবি ট্রাম্পেরে

সমুদ্রপথে ‘শত্রুর দাপট’ রুখে দেওয়ার ঘোষণা মোজতবা খামেনির

সর্বাধিক পঠিত

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

‌‌‘খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন’

নিজ ভূখণ্ড থেকে ইরানে হামলা চালাতে দেবে না আরব আমিরাত

ভারত বৈশ্বিক শান্তির জন্য হুমকি: পাকিস্তানের প্রেসিডেন্ট

গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় নিহত ৩৫৭ ফিলিস্তিনি

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুক্রবার বৈঠক করবেন মামদানি

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ‘মার্চ টু সচিবালয়’

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তান প্রধানমন্ত্রীর চিঠি

ইরানে সম্ভাব্য মার্কিন হামলা ঘিরে চরম উত্তেজনার মধ্যে ওয়াশিংটনে মোসাদপ্রধান

ইসরাইলকে পঁচিশটি এফ-১৫ যুদ্ধবিমান দেবে যুক্তরাষ্ট্র