ইরানে সম্ভাব্য মার্কিন হামলা ঘিরে চরম উত্তেজনার মধ্যে ওয়াশিংটনে মোসাদপ্রধান

Post Image


ইরানে সম্ভাব্য মার্কিন সামরিক হামলা ঘিরে যখন উত্তেজনা চরমে, তখনই দেশটিতে সফরে গেছেন ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক ডেভিড বার্নিয়া।


মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ইরানে চলমান বিক্ষোভ দমন এবং এ বিষয়ে সম্ভাব্য মার্কিন সামরিক প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া।

 

প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফের সাথে বার্নিয়ার ফ্লোরিডার মিয়ামিতে বৈঠক হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি যোগাযোগের দায়িত্বে রয়েছেন উইটকফ।

 

বার্নিয়ার সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হবে কিনা, বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। অ্যাক্সিওস জানিয়েছে, সপ্তাহান্তে ট্রাম্প ফ্লোরিডার গলফ ক্লাবে অবস্থান করার কথা রয়েছে।

 

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের কাছে ইরানের বিরুদ্ধে যেকোনো সামরিক অভিযান কিছুটা বিলম্বিত করার অনুরোধ জানিয়েছে ইসরাইল। সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্র ইরানে বড় ধরনের হামলা চালালে ইসরাইল তেহরানের লক্ষ্যবস্তু হতে পারে বলে আশঙ্কা করছে তেল আবিব।

 

ইসরাইলি কর্মকর্তাদের বরাত দিয়ে অ্যাক্সিওস বলছে, তেল আবিবের বিরোধিতা সত্ত্বেও আগামী কয়েক দিনের মধ্যে ইরানে হামলা চালাতে পারে ওয়াশিংটন।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

সমুদ্রপথে ‘শত্রুর দাপট’ রুখে দেওয়ার ঘোষণা মোজতবা খামেনির

ইরানে ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ফের হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, কড়া হুঁশিয়ারি তেহরানের

ভোর থেকেই রাজধানীতে ঝুম বৃষ্টি

ইরান এবং ইউক্রেন যুদ্ধ ‘একই সময়ে’ শেষ হতে পারে : ট্রাম্প

গাজাগামী ফ্লোটিলার বহর আটকে দিল ইসরায়েল

গাজার আরও এলাকা দখল করে ইসরায়েলের নতুন মানচিত্র

হরমুজে অচলাবস্থা:২ হাজার জাহাজসহ ২০ হাজার নাবিক আটকা

সর্বাধিক পঠিত

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর ভাই নিহত

‌‌‘খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন’

নিজ ভূখণ্ড থেকে ইরানে হামলা চালাতে দেবে না আরব আমিরাত

গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় নিহত ৩৫৭ ফিলিস্তিনি

ভারত বৈশ্বিক শান্তির জন্য হুমকি: পাকিস্তানের প্রেসিডেন্ট

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুক্রবার বৈঠক করবেন মামদানি

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ‘মার্চ টু সচিবালয়’

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তান প্রধানমন্ত্রীর চিঠি

ইরানে সম্ভাব্য মার্কিন হামলা ঘিরে চরম উত্তেজনার মধ্যে ওয়াশিংটনে মোসাদপ্রধান