ইসরাইলকে পঁচিশটি এফ-১৫ যুদ্ধবিমান দেবে যুক্তরাষ্ট্র

Post Image

ইসরাইলের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে ২৫টি এফ-১৫ যুদ্ধবিমান সরবরাহের চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। সোমবার ইসরাইলের সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। চুক্তি অনুযায়ীি ৮ দশমিক ৬ বিলিয়ন ডলারের এই যুদ্ধবিমানগুলো সরবরাহ করবে নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং।

পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে, চুক্তিতে ইসরাইলি বিমান বাহিনীর জন্য ২৫টি নতুন এফ-১৫আইএ যুদ্ধবিমানের নকশা, সংহতকরণ, যন্ত্রায়ন, পরীক্ষা, উৎপাদন ও সরবরাহের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এসব বিমান যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে নির্মাণ করা হবে। ২০৩৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে যুদ্ধবিমানগুলো ইসরাইলকে সরবরাহ করার কথা রয়েছে।

সোমবার ফ্লোরিডায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে এক বৈঠকের পর এই চুক্তির ঘোষণা দেওয়া হয়। সফরকালে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকও করেন।

যুক্তরাষ্ট্রের সরকারি তথ্য অনুযায়ী, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে প্রেসিডেন্ট জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প—দুই প্রশাসনের অধীনেই ইসরাইলকে কমপক্ষে ২১ দশমিক ৭ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিয়েছে ওয়াশিংটন। এই সহায়তার মধ্যে রয়েছে অস্ত্র সরবরাহ, বিশেষ বার্ষিক সুবিধা, যুদ্ধকালীন অতিরিক্ত তহবিল এবং কংগ্রেসের তুলনামূলক কম তদারকি।

এদিকে যুক্তরাষ্ট্রের এই সামরিক সহায়তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনাও রয়েছে। সমালোচকদের মতে, এই সহায়তার ফলে ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান সংঘাতে বেসামরিক প্রাণহানি আরও বেড়েছে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

কোনো শক্তিই ইরানিদের সংকল্পকে দুর্বল করতে পারবে না: আইআরজিসি

জার্মানি থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার

নানা কৌশলে ফিলিস্তিনিদের গায়েব করে দিচ্ছে ইসরাইল

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ১৪ দফা প্রস্তাব দিল ইরান

ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিল পাকিস্তান

ইরান যুদ্ধ ‘সমাপ্ত’ঘোষণা ট্রাম্পের

ইরানের আর কোনো সামরিক শক্তি অবশিষ্ট নেই :দাবি ট্রাম্পেরে

সমুদ্রপথে ‘শত্রুর দাপট’ রুখে দেওয়ার ঘোষণা মোজতবা খামেনির

সর্বাধিক পঠিত

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

‌‌‘খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন’

নিজ ভূখণ্ড থেকে ইরানে হামলা চালাতে দেবে না আরব আমিরাত

ভারত বৈশ্বিক শান্তির জন্য হুমকি: পাকিস্তানের প্রেসিডেন্ট

গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় নিহত ৩৫৭ ফিলিস্তিনি

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুক্রবার বৈঠক করবেন মামদানি

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ‘মার্চ টু সচিবালয়’

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তান প্রধানমন্ত্রীর চিঠি

ইরানে সম্ভাব্য মার্কিন হামলা ঘিরে চরম উত্তেজনার মধ্যে ওয়াশিংটনে মোসাদপ্রধান

ইসরাইলকে পঁচিশটি এফ-১৫ যুদ্ধবিমান দেবে যুক্তরাষ্ট্র