ভারত বৈশ্বিক শান্তির জন্য হুমকি: পাকিস্তানের প্রেসিডেন্ট

Post Image

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সতর্ক করে বলেছেন, ভারত এখন বৈশ্বিক শান্তির জন্য হুমকিতে পরিণত হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সামা টিভি। 

ইসলামাবাদে এক বক্তব্যে তিনি সাম্প্রতিক এক সন্ত্রাসী হামলার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের সংহতি প্রকাশের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই কোনো একক দেশের দায়িত্ব নয়; এটি একটি সম্মিলিত বৈশ্বিক দায়িত্ব।

প্রেসিডেন্ট জারদারি উল্লেখ করেন, বিশ্বনেতা, বিভিন্ন সরকার ও আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে জানানো সহানুভূতি ও সমর্থন পাকিস্তানের জনগণ এবং সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সাহস ও শক্তির উৎস হয়েছে। এসব বার্তা প্রমাণ করে যে সন্ত্রাসবাদ ও এর পেছনের সহিংস মতাদর্শের বিরুদ্ধে লড়াই একটি বৈশ্বিক সংগ্রাম।

তিনি আবারও পাকিস্তানের দীর্ঘদিনের অবস্থান তুলে ধরে বলেন, একা কোনো দেশ সন্ত্রাসবাদ মোকাবিলা করতে পারে না। পাকিস্তানের অভিজ্ঞতা বলছে, যখন সন্ত্রাসী সংগঠনগুলো সীমান্তের বাইরে আশ্রয়, সহায়তা বা স্বাধীনভাবে কাজ করার সুযোগ পায়, তখন বিশ্বের নিরীহ মানুষই তার ভয়াবহ পরিণতি ভোগ করে।

দুঃখ প্রকাশ করে তিনি বলেন, কিছু প্রতিবেশী দেশ তাদের ভূখণ্ড থেকে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতা চালাতে দিয়েছে, আবার কেউ কেউ আর্থিক, প্রযুক্তিগত ও সামরিক সহায়তা প্রদান করেছে। তার মতে, এসব কারণ সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে গভীরভাবে প্রভাবিত করেছে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

গাজায় ইসরাইলি হামলায় এক দিনে নিহত ৩ ফিলিস্তিনি

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

‘আরব নাগরিকেরা ইসরায়েলের ইতিহাস ও সমাজের অবিচ্ছেদ্য অংশ’

কেশম দ্বীপে মার্কিন ড্রোন ধ্বংস করল ইরান

শেখ হাসিনাকে তৃতীয় দেশে পাঠাতে নানা জায়গায় কথা বলেও ব্যর্থ দিল্লি

যুক্তরাষ্ট্র ‘কাগুজে বাঘ’ ছাড়া কিছু নয়: ইরান

গভীর রাতে ইরানে হামলা, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ

ইরানের সঙ্গে চুক্তির প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

সর্বাধিক পঠিত

হরমুজে দুই মাস টোল নেবে না ইরান

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় আজ ইরান যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী

এবার ইরানকে ‘গুঁড়িয়ে দেওয়ার’ হুমকি উগান্ডার সেনাপ্রধানের

ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারত

বিক্ষোভে উত্তাল পাকিস্তানের কাশ্মীর, নিহত ২৪

আবারও ৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

দিল্লি হাটই আজ জন্তর মন্তর: নেহা বোরা

ইরানের সঙ্গে চুক্তির সমালোচকদের ‘নির্বোধ’ বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কৌশলে কোনো মতভেদ নেই: ইরানি ভাইস প্রেসিডেন্ট