নিজ ভূখণ্ড থেকে ইরানে হামলা চালাতে দেবে না আরব আমিরাত

Post Image


ইরানের বিরুদ্ধে কোনো হামলা চালাতে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) তাদের ভূখণ্ড ব্যবহার করতে দিবে না বলে সাফ জানিয়ে দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানে মার্কিন হামলান শঙ্কার মাঝেই সোমবার (২৬ জানুয়ারি) এক বিবৃতিতে এই তথ্য জানায় মন্ত্রণালয়।


গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, একটি মার্কিন ‘নৌবহর’ উপসাগর অভিমুখে এগোচ্ছে এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে রক্তক্ষয়ী দমন-পীড়নের পর ওয়াশিংটন ইরানকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত ‘ইরানের বিরুদ্ধে কোনো বৈরী সামরিক কর্মকাণ্ডে তার আকাশসীমা, ভূখণ্ড বা জলসীমা ব্যবহার করতে না দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে’।


আমিরাতের রাজধানী আবুধাবির কাছে আল ধাফরা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হাজারো সেনাসদস্য মোতায়েন রয়েছে, যা উপসাগরীয় অঞ্চলে অবস্থিত একাধিক মার্কিন সামরিক স্থাপনার একটি।


বিবৃতিতে আরো বলা হয়, সংযুক্ত আরব আমিরাত কোনো ধরনের হামলার জন্য লজিস্টিক সহায়তাও দেবে না। এতে উল্লেখ করা হয়, ‘বর্তমান সংকটগুলো মোকাবিলায় সংলাপ, উত্তেজনা প্রশমন, আন্তর্জাতিক আইনের প্রতি আনুগত্য এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রতি সম্মানই সর্বোত্তম পথ’।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আব্বাস আরাগচির বৈঠক

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও বেঁচে নেই

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংলাপের পরিকল্পনা ইরানের নেই : বাঘায়েই

যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে লিমনের লাশ উদ্ধার

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির মেয়াদ ৩ সপ্তাহ বাড়ালো: ট্রাম্প

চুক্তি না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে : ট্রাম্প

ভারতীয়রা শুধু সন্তান জন্ম দিতেই যুক্তরাষ্ট্রে আসেন: ডোনাল্ড ট্রাম্প

সর্বাধিক পঠিত

১০ দফা দাবি মেনে নিলেন ট্রাম্প, চুক্তিতে বিজয় ইরান

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর ভাই নিহত

যুদ্ধবিরতির খবরে তেলের দামে বড় পতন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ‘মার্চ টু সচিবালয়’

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুক্রবার বৈঠক করবেন মামদানি

গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় নিহত ৩৫৭ ফিলিস্তিনি

‌‌‘খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন’

নিজ ভূখণ্ড থেকে ইরানে হামলা চালাতে দেবে না আরব আমিরাত

ভারত বৈশ্বিক শান্তির জন্য হুমকি: পাকিস্তানের প্রেসিডেন্ট