গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় নিহত ৩৫৭ ফিলিস্তিনি

Post Image

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৩৫৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এছাড়া ৯০৩ জন আহত হয়েছেন বলে রবিবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। অক্টোবর ১০ তারিখে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এসব হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

গাজা সরকারের মিডিয়া অফিস জানায়, নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েলি বাহিনী এ সময় ৩৮ জনকে নির্বিচারে আটক করেছে এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের ৫৯১টি ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এসব লঙ্ঘনের মধ্যে রয়েছে— বেসামরিক মানুষের ওপর সরাসরি গুলিবর্ষণ, বাড়িঘর ও তাবুতে হামলা, গোলাবর্ষণ, ঘরবাড়ি ভেঙে ফেলা। তাদের মতে, এই সব লঙ্ঘন প্রমাণ করে যে ইসরায়েল ‘চুক্তিকে দুর্বল করে দিতে এবং গাজায় একটি রক্তাক্ত পরিস্থিতি তৈরি করতে’ বদ্ধপরিকর, যা এই অঞ্চলটির নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি।

সরকারি মিডিয়া অফিস আরো বলেছে, যুদ্ধবিরতি উপেক্ষা করে বারবার পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে, যাতে ব্যাপক ধ্বংসযজ্ঞ বাড়ানো যায় এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে শাস্তি দেওয়া যায়। এটি গুরুতর লঙ্ঘন জেনেভা কনভেনশনের।

উল্লেখ্য, তুরস্ক, মিশর ও কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সমর্থনে ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হয়। ২০২৩ সালের অক্টোবর থেকে দুই বছরের ইসরায়েলি হামলায় ৭০ হাজারের বেশি মানুষ নিহত এবং ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন; যাদের অধিকাংশই নারী ও শিশু।


এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

ইমরান খানের মুক্তি দাবিতে ইসলামাবাদ অভিমুখে জনতার ‘সুনামি’

দিল্লিতে মোদির সঙ্গে দেখা, ‘ঢাকার বার্তা পৌঁছালেন’ দীনেশ ত্রিবেদী

বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম

সৌদি আরবে হামলার মধ্যে সামরিক বাহিনী মোতায়েনে সম্মত মক্কা জোট

যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতা নিয়ে আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব

ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ

প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষার্থীদের বিক্ষোভ, পাশে ককরোচ জনতা পার্টি

সর্বাধিক পঠিত

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় লাখো মানুষ

সিরিয়ার প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ

আমি নিজেকে শান্তির দূত মনে করি: ট্রাম্প

পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটেছে : মোদি

পশ্চিমবঙ্গে হুমায়ুন কবীরের দলের সঙ্গে ওয়াইসির দলের জোট

ভারতের সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

কচুক্ষেতে গার্মেন্টস কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

দিল্লিতে মোদির সঙ্গে দেখা, ‘ঢাকার বার্তা পৌঁছালেন’ দীনেশ ত্রিবেদী

বৈঠকে লেবানন সংঘাতই হবে প্রধান আলোচ্য বিষয়: ইসমাইল বাঘাই