ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন

Post Image

রাজধানীর ডেমরার আমুলিয়া এলাকায় একটি কালি তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ১১টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে জানানো হয়, আমুলিয়া এলাকায় একটি কালি তৈরির কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

ফায়ার সার্ভিস জানিয়েছে, আমুলিয়া মডেল টাউনের একটি কালি তৈরির কারখানায় আগুন লাগে। ১১টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। ডেমরা ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৬টি ইউনিট কাজ করছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ

রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট

দৃষ্টি কেড়েছে ফাটাকেষ্ট, দাম ৩ লাখ

রামিসা ঘটনায় রাজধানীতে শিবিরের বিক্ষোভ

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদলের হামলা

তেজগাঁওয়ে বেতন ও বোনাসের দাবিতে বিক্ষোভ

রাজা বদলায় তবু, চাঁদাবাজি বন্ধ হয় না

অপরাধীর রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা হবে না

সর্বাধিক পঠিত

পুরান ঢাকায় জুতা কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ থাকে

ঢাকা শহরে জনবান্ধব স্যানিটেশন নিশ্চিতে বহুদলীয় উদ্যোগ

দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ থাকে

পুরান ঢাকার বেশিরভাগ ভবন ঝুঁকিপূর্ণ: রাজউক চেয়ারম্যান

কেন্দ্র দখল করতে চাইলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করব : হাসনাত আব্দুল্লাহ

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

বিএনপি প্রার্থীর বিরুদ্ধে জামায়াতের সংবাদ সম্মেলন

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি