কুমারখালী পৌরসভার নির্বাচনকে সামনে রেখে উঠান বৈঠক অনুষ্ঠিত

Post Image

কুষ্টিয়ার ঐতিহ্যবাহী কুমারখালী পৌরসভায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে পৌরসভার ১ নং ওয়ার্ডের দুর্গাপুর এলাকায় কুমারখালী পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ও কুমারখালী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খান আতিকুর রহমান সবুজ। তিনি তার বক্তব্যে বলেন, “কুমারখালী পৌরসভাকে একটি আধুনিক, নাগরিক সুবিধাসম্পন্ন পৌরসভা হিসেবে গড়ে তুলতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। জনগণের প্রত্যাশা পূরণ করাই আমাদের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী পৌর কৃষক দলের আহবায়ক আসাদুজ্জামান নয়ন। তিনি বলেন, জনগণের ভোট ও সমর্থনই একজন নেতার আসল শক্তি। তাই জনগণের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে কাজ করতে হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমারখালী পৌর বিএনপির ১ নং ওয়ার্ডের আহ্বায়ক মাহমুদুল হাসান কাজল। সঞ্চালনা করেন একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল আলম।

উঠান বৈঠকে ১ নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ ভোটাররা উপস্থিত হয়ে তাদের নানাবিধ সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তারা বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার সংস্কার, বিশুদ্ধ পানির সংকট, এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নের দাবি জানান।

বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ সাধারণ মানুষের এসব সমস্যার গুরুত্বসহকারে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি আগামী নির্বাচনে জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন তারা।

উঠান বৈঠকটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বজ্রপাতপ্রবণ এলাকায় বজ্রপাত নিরোধক স্থাপনের দাবি জামায়াতের

কুমারখালী পৌরসভার নির্বাচনকে সামনে রেখে উঠান বৈঠক অনুষ্ঠিত

জঙ্গল সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী মনা- অস্ত্র ও গুলিসহ পুলিশের জালে

মাদক ও জুয়া নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ কৃষিখাতকে রপ্তানিমুখী করতে চায় : কৃষিমন্ত্রী

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

ছেলের প্রথম জন্মদিন আজ, বাবার মরদেহ সমাহিত হয়েছে গতকাল

রুয়েটের জিয়া হলে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে

সর্বাধিক পঠিত

ঠাকুরগাঁও-১ আসন থেকে মনোনয়নপত্র নিলেন মির্জা ফখরুল

বিদেশে বসে বাংলাদেশের ভাগ্য নির্ধারণের দিন শেষ : সারজিস আলম

পাবনা-৩ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

ধানের শীষের মনোনয়নপত্র সংগ্রহ করলেন তাপস

খুলনায় রাতের আঁধারে বিটুমিন ঢেলে সড়কে কার্পেটিং

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবার আমরা ভোট দেবো: হাসনাত

প্রয়োজনীয় ৩৩ প্রকার ওষুধের দাম কমলো