জঙ্গল সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী মনা- অস্ত্র ও গুলিসহ পুলিশের জালে

Post Image

চট্টগ্রামের হাটহাজারী থেকে জঙ্গল সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী ১৮ মামলার আসামি ওসমান গণি প্রকাশ মনাকে (৩৫) অস্ত্র, গুলি, চাকু, একাধিক মোবাইল ফোন ও নগদ টাকাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরের দিকে জেলা গোয়েন্দা পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল রবিবার বিকাল ৩টার দিকে হাটহাজারী থানাধীন চিকনদন্ডী ইউনিয়নে  একটি পাঁচতলা ভবন থেকে জেলা গোয়েন্দা পুলিশ ও মডেল থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ও হাটহাজারী মডেল থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উল্লেখিত স্থান থেকে তাকে গ্রেফতার করে।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল (ম্যাগাজিনসহ), তিনটি একনলা শর্টগান, ১১ রাউন্ড পিস্তলের তাজা গুলি, রাইফেলের গুলি, ১৭ রাউন্ড শর্টগানের কার্তুজ, চাপাতি ও সুইচ গিয়ার চাকু, নগদ ৫১ হাজার টাকা ও বিভিন্ন মডেলের একাধিক মোবাইল ফোনসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া শীর্ষ সন্ত্রাসী মনা অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকা, বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে নেতৃত্ব প্রদান এবং অস্ত্র সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রির সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। পরে তার দেয়া তথ্য মতে পলাতক আরও দুই আসামি হৃদয় (৩০) ও রাজুর (৩২) সংশ্লিষ্টতার বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তারকৃত ওসমান গণি প্রকাশ মনার বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় অস্ত্র আইন ১৮৭৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং সিডিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক ও অস্ত্রসহ ১৮ টি মামলা রয়েছে বলে জানা যায়।

হাটহাজারী মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান সোমবার বেলা সাড়ে তিনটার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বজ্রপাতপ্রবণ এলাকায় বজ্রপাত নিরোধক স্থাপনের দাবি জামায়াতের

কুমারখালী পৌরসভার নির্বাচনকে সামনে রেখে উঠান বৈঠক অনুষ্ঠিত

জঙ্গল সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী মনা- অস্ত্র ও গুলিসহ পুলিশের জালে

মাদক ও জুয়া নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ কৃষিখাতকে রপ্তানিমুখী করতে চায় : কৃষিমন্ত্রী

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

ছেলের প্রথম জন্মদিন আজ, বাবার মরদেহ সমাহিত হয়েছে গতকাল

রুয়েটের জিয়া হলে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে

সর্বাধিক পঠিত

ঠাকুরগাঁও-১ আসন থেকে মনোনয়নপত্র নিলেন মির্জা ফখরুল

বিদেশে বসে বাংলাদেশের ভাগ্য নির্ধারণের দিন শেষ : সারজিস আলম

পাবনা-৩ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

ধানের শীষের মনোনয়নপত্র সংগ্রহ করলেন তাপস

খুলনায় রাতের আঁধারে বিটুমিন ঢেলে সড়কে কার্পেটিং

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবার আমরা ভোট দেবো: হাসনাত

প্রয়োজনীয় ৩৩ প্রকার ওষুধের দাম কমলো