ছাত্রদলের হামলার শিকার সাংবাদিকদের মামলা নিতে গড়িমসি, উধাও ওসি

Post Image

রাজধানীর শাহবাগ থানার অভ্যন্তরে ছাত্রদলের হামলার শিকার সাংবাদিকদের মামলা গ্রহণ করতে গড়িমসি করছে শাহবাগ থানা পুলিশ। সাড়ে পাঁচ ঘন্টা পেরিয়ে গেলেও শাহবাগ থানায় এসে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে খুঁজে পায়নি সাংবাদিকরা। এমনকি থানার কোন কর্মকর্তাও খোঁজ দিতে পারছেন না তার।


শুক্রবার (২৪ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অন্তত দশজন সাংবাদিকের ওপর হামলাকারী ১২ জন চিহ্নিত ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা করতে আসলে অভিযোগপত্র গ্রহণ করেন রমনা থানার ডিসি মাসুদ আলম। তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসে মামলার কার্যক্রম শুরু করবে বলে জানান তিনি। এখন পর্যন্ত ভারপ্রাপ্ত কর্মকর্তাকে খুঁজে পাওয়া যায়নি।


এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক লিটন ইসলাম বলেন, আমরা এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছি। ডিসি মাসুদ আলমের বক্তব্য অনুযায়ী পুলিশ আসলে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গ্রিন সিগন্যালের অপেক্ষায় রয়েছে। আমরা মার খেয়েছি, অথচ আমরা হামলাকারীদের বিরুদ্ধে মামলা করতে পারছি না। প্রশাসন যেন গণমাধ্যমকর্মীদের  উপরে হামলাকারীদের আশ্রয়দাতা।


তিনি আরো বলেন, একদিকে মব করে হামলা আরেকদিকে মামলা গ্রহণ করতে গড়িমসি করা স্বাধীন গণমাধ্যমের পাশাপাশি দেশের প্রচলিত আইনকে অবজ্ঞা করার শামিল বলে আমরা মনে করছি।


এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

ছাত্রদলের হামলার শিকার সাংবাদিকদের মামলা নিতে গড়িমসি, উধাও ওসি

রাজধানীতে থাকবে গরমের দাপট

জুলাই যাদুঘরের ফটোগ্রাফারের ল্যাপটপ,ক্যামেরা ছিনতাই

রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠান শুরু

আজ রাজধানীতে কোথায় কী কর্মসূচি

‎পহেলা বৈশাখে ডিএমপির কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ

উমরাহ ফেরত যাত্রীর ব্যাগে মিলল স্বর্ণ-ডলার, বিমানবন্দরে গ্রেপ্তার

তেজগাঁও লিংক রোড অবরোধ করেছে পোশাক শ্রমিকরা

সর্বাধিক পঠিত

রোববার রাজধানীর যেসব দোকান ও মার্কেট বন্ধ থাকে

শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ফার্মগেটে সড়ক অবরোধ, তীব্র যানজট

বাউলশিল্পী আবুল সরকারের মুক্তি দাবি গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল হাসপাতাল

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

রাজধানীর কেরানীগঞ্জে প্রকাশ্যে বিএনপি নেতাকে গুলি

হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

রাজধানীজুড়ে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

হোস্টেল থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার