ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল হাসপাতাল

Post Image

ঢাকার সাভারে রহমান ডায়াগনস্টিক সেন্টার নামে একটি হাসপাতালের ৫ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ক্লিনিকের ব্যাপক ক্ষতি হলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকায় ওই হাসপাতাল ভবনের আন্ডারগ্রাউন্ডের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত দেড়টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণ করে ডাম্পিংয়ের কাজ করেছে বলে জানানো হয়।

হেমায়েতপুর ট্যানারী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার তানভীর আহমেদ বলেন, রাত সাড়ে ১১টার দিকে তেঁতুলঝড়া ইউনিয়নে হেমায়েতপুর এলাকায় রহমান ডায়াগনস্টিক সেন্টারের ভবনে আগুনের খবর আসে। পরে হেমায়েতপুর ট্যানারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে৷ হাসপাতালের ৫ তলা ভবনের নিচ তলায় অগ্নিকাণ্ড ঘটেছে। এতে তিনটি দোকানসহ পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে গেছে হাসপাতালে আসবাবপত্রসহ মূল্যবান সামগ্রী। 

তবে শুক্রবার সকাল পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখনো ডাম্পিংয়ের কাজ চলছে এবং অনেক ধোঁয়া বের হচ্ছে। ডাম্পিংয়ের কাজ শেষে ক্ষয়ক্ষতির পরিমান ও আগুন লাগার কারণ জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেপ্তার

প্রেসক্লাবের সামনে অটোরিকশা চালকদের বিক্ষোভ

জ্ঞান-নৈতিকতার সমন্বয়ে মানবিক সমাজ গড়ার আহ্বান

শাহজালালে ১৬ কোটি টাকার সোনাসহ ধরা বিমানের ২ কর্মী

গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা

ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

শেখেরটেকে বাড়ি দখলের চেষ্টা, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার আরও ৪

মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সর্বাধিক পঠিত