রাজধানীর কেরানীগঞ্জে প্রকাশ্যে বিএনপি নেতাকে গুলি

Post Image

ঢাকার কেরানীগঞ্জে হাসান মোল্লা নামে ইউনিয়ন বিএনপির এক নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হচ্ছে। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে কেরানীগঞ্জের জগন্নাথপুর এলাকায় হযরতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাতে মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতনামা দুইজন কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে লক্ষ্য করে গুলি করে। ঘটনার পরপরই তারা আবারও মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা-২ আসনে ধানের শীষের প্রার্থী আমান উল্লাহ আমানের একান্ত সচিব মো. উজ্জল জানান, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়েছে। এ ঘটনায় একটি গুলি হাসান মোল্লার পেটের একপাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে। তার অবস্থা গুরুতর। উনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে।

বে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলমের বক্তব্য পাওয়া যায়নি।

এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

রাজধানীতে থাকবে গরমের দাপট

জুলাই যাদুঘরের ফটোগ্রাফারের ল্যাপটপ,ক্যামেরা ছিনতাই

রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠান শুরু

আজ রাজধানীতে কোথায় কী কর্মসূচি

‎পহেলা বৈশাখে ডিএমপির কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ

উমরাহ ফেরত যাত্রীর ব্যাগে মিলল স্বর্ণ-ডলার, বিমানবন্দরে গ্রেপ্তার

তেজগাঁও লিংক রোড অবরোধ করেছে পোশাক শ্রমিকরা

রাজধানী জুড়ে ডিএমপির ফুটপাত-সড়ক উচ্ছেদ অভিযান চলছে

সর্বাধিক পঠিত

শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ফার্মগেটে সড়ক অবরোধ, তীব্র যানজট

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল হাসপাতাল

বাউলশিল্পী আবুল সরকারের মুক্তি দাবি গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

রোববার রাজধানীর যেসব দোকান ও মার্কেট বন্ধ থাকে

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

রাজধানীর কেরানীগঞ্জে প্রকাশ্যে বিএনপি নেতাকে গুলি

রাজধানীজুড়ে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

হোস্টেল থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার