আজ থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা,অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

Post Image

সারাদেশে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা আজ মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নেবে।


প্রথম দিন সকাল ১০টা থেকে বাংলা প্রথম পত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের নির্ভয়ে পরীক্ষা দিতে আহ্বান জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি আশা করেন, পরীক্ষার্থীরা হাসিমুখে কেন্দ্রে আসবে এবং হাসিমুখেই ফিরবে।


এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী পরীক্ষা-সংক্রান্ত পরিসংখ্যান তুলে ধরেন। প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রের সংখ্যা ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রীর সংখ্যা ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।


সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডের অধীনে, যার সংখ্যা ৩ লাখ ৬৬ হাজার ৬৫০ জন। এছাড়া অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে রাজশাহীতে ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন, কুমিল্লায় ১ লাখ ১ লাখ ৪৬ হাজার ৮১৭ জন, যশোরে ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন, চট্টগ্রামে ১ লাখ ৩০ হাজার ৬৬৮ জন, বরিশালে ৮১ হাজার ৮৩১ জন, সিলেটে ৮৯ হাজার ৪২১ জন, দিনাজপুরে ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন এবং ময়মনসিংহে ১ লাখ ৮ হাজার ৩৫৯ জন শিক্ষার্থী রয়েছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ ৫১ হাজার ৯৩ জন এবং ছাত্রী ৬ লাখ ৬৭ হাজার ৩০৫ জন।


মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে ছাত্রী ১ লাখ ৪২ হাজার ৭৯৫ জন এবং ছাত্র ১ লাখ ৬১ হাজার ৪৯১ জন।


অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় বসবে। এর মধ্যে ছাত্র ১ লাখ ১ হাজার ৫০৯ জন এবং ছাত্রী ৩৩ হাজার ১৫১ জন। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের পরীক্ষা সম্পন্ন করতে সারাদেশে মোট ৩ হাজার ৮৮৫টি পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। মোট ৩০ হাজার ৬৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করছে।


সর্বশেষ খবর

মেধাবীদের দেশে ফিরিয়ে আরও অর্থ বিনিয়োগ করতে হবে: শিক্ষামন্ত্রী

অর্থাভাবে ঢাবি শিক্ষার্থীর বাড়ি ফেরা, পড়াশোনার দায়িত্ব নিচ্ছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

পুনঃনিরীক্ষণে সিলেট বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ১২১ শিক্ষার্থী

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে

প্রথমবারের মতো ৮ বিভাগেই রাবির ভর্তি পরীক্ষা

মাদ্রাসার অধ্যক্ষ-সুপারদের জন্য বোর্ডের জরুরি নির্দেশনা

নৈতিকতা ও মূল্যবোধসম্পন্ন মানবসম্পদ গড়াই বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাফল্য

সর্বাধিক পঠিত

শিক্ষার্থীদের ক্লাশে ফেরাতে যে বার্তা প্রতিমন্ত্রীর

একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর তারিখ ঘোষণা

রোববার খুলছে স্কুল-কলেজ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকাসহ পাঁচ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪ হাজার ৭৮৪ পরীক্ষার্থী

শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর পরিকল্পনা জানালেন শিক্ষামন্ত্রী

আজ থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা,অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে ৩০ জুলাই