প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তি দাবি

Post Image

গাজীপুরের টঙ্গীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ি বহর থামিয়ে বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবি জানিয়েছে দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে, যা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জানা গেছে, পয়লা বৈশাখ উপলক্ষে ‘কৃষক কার্ড’ প্রি-পাইলটিং প্রকল্প ও কৃষিমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এদিন সকাল পৌনে ১০টার দিকে বিআরটি প্রকল্পের উড়াল সড়কের টঙ্গী স্টেশন রোড এলাকায় প্রধানমন্ত্রীর গাড়ি বহরটি পৌঁছায়। এর আগে সকাল থেকেই প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অপেক্ষায় থাকা নেতাকর্মীরা উড়াল সড়কের দুই পাশে অবস্থান নেয়। পরে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে নানা স্লোগান দিতে থাকেন। এ সময় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর গাড়ির গতিরোধ করে বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবি জানান।

এ বিষয়ে নূরুল ইসলামের ছেলে সরকার শাহনূর ইসলাম রনি বলেন, তার বাবা সম্পূর্ণ নির্দোষ এবং তাকে মিথ্যা মামলায় দীর্ঘদিন ধরে কারাবন্দি রাখা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে নির্দোষ প্রমাণিত হলে তাকে মুক্তি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় গাজীপুরের সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় নূরুল ইসলাম সরকারকে আসামি করা হয়। একই বছরে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে মামলার রায়ে হাইকোর্ট কয়েকজন আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং অন্যদের যাবজ্জীবন কারাদণ্ড দেন। নূরুল ইসলাম সরকার প্রথমে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেও আপিলের পর তার সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর করা হয়। বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ছেলের গুলিতে আহত বিএনপি নেতা, বহিষ্কার বাবা-ছেলে

মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

আম-জাম যখন গাছে ধরবে, আমাকে পাঠাবেন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তি দাবি

বিয়ের দাবিতে অনশনে ৫ সন্তানের মা

গাজীপুরে মাদক সিন্ডিকেটে যোগ না দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা, পায়ের রগ কর্তনের অভিযোগ

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে চাল বোঝাই ট্রাক খাদে, নিহত ৭

হজ যাত্রীদের টিকেটের দাম কমলো ১২ হাজার টাকা

সর্বাধিক পঠিত

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাবেন খালেদা জিয়া

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

এ বিচার দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে নয়

‘হাসিনা খালাস পাবে’ : আশা তার আইনজীবীর

নারী নির্যাতন মামলায় ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র কাসেমী গ্রেফতার

খালেদা জিয়ার জন্য দোয়ার আহ্বান জামায়াতের

মুন্সীগঞ্জে নির্বাচনি প্রচারে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ

ব্যাংক লুটেরারাই এখন বিএনপিতে রাজত্ব করছে: কর্নেল অলি

চট্টগ্রামে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

জামায়াতের প্রচারণায় বিএনপির হামলা