অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবিদুল ইসলাম খান। এ সময় তিনি ড. ইউনূসকে নিজের লেখা ‘স্ফুলিঙ্গ থেকে দাবানল’ বইটি উপহার দিয়েছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) ইউনূস সেন্টারের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্ট থেকে এ তথ্য জানা গেছে।
ড. ইউনূসের সঙ্গে আবিদুলের সাক্ষাতের ছবি শেয়ার করে পোস্টে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ রাজনীতিবিদ আবিদুল ইসলাম খান আজ মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।
এতে বলা হয়, এ সময় প্রফেসর ইউনূসকে তিনি চব্বিশের সংগ্রাম নিয়ে নিজের লেখা বই ‘স্ফুলিঙ্গ থেকে দাবানল’ উপহার দেন। বইটি উপহার হিসেবে পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান প্রফেসর মুহাম্মদ ইউনূস।
বইটির উৎসর্গপত্রে আবিদ লেখেন, শ্রদ্ধেয় ড. মুহাম্মদ ইউনূস স্যার, চব্বিশের অভ্যুত্থানের এই স্মারক আপনার প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য।







