আমরা এখনো ইউনূস সরকারের প্রতি আস্থা রাখি: রিজভী

Post Image

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা এখনো ইউনূস সরকারের প্রতি আস্থা রাখি। আস্থার জায়গাটি দুর্বল করার দায়িত্ব কোনোভাবেই অন্তর্বর্তী সরকারের নয়।

রোববার (১৬ নভেম্বর) পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নে অসহায় এক বৃদ্ধ দম্পতির মানবেতর জীবনযাপনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাদের আর্থিক সহায়তা দেন রিজভী। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পূর্ববর্তী সরকারের সময় দেশের স্বার্থবিরোধী একাধিক চুক্তি করা হয়েছে। বিশেষ করে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের করা আদানি বিদ্যুৎ চুক্তি জনগণ বা দেশের স্বার্থে হয়নি দাবি করে তিনি বলেন, ঝাড়খণ্ডে আদানির উৎপাদন করা বিদ্যুতের ৩৪ শতাংশ কেন বাংলাদেশকে কিনতে হবে? এটি দেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার সামিল। 

তিনি অভিযোগ করে বলেন, বন্দরের মতো কৌশলগত স্থাপনাগুলো বিদেশি অপারেটরদের হাতে তুলে দেওয়ার উদ্যোগ ছিল—যা দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারতো। ড. ইউনূসের নেতৃত্বে বর্তমান সরকারকে এ ধরনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে।

রিজভী দাবি করেন, অতীত সরকারের বিভিন্ন চুক্তি, সিদ্ধান্ত ও দমন-পীড়নের কারণে জনগণের জীবন অসহনীয় হয়ে উঠেছিল। সেসব কারণেই মানুষ পরিবর্তন চেয়েছিল।

এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে: বিরোধীদলীয় হুইপ

সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত

রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

৩১ অক্টোবর জামায়াত জোটের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ

২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের মামলায় কারাগারে বিএনপি নেতা

প্রস্তুত আছি, দল চাইলে মেয়র পদে নির্বাচন করব: ইশরাক

জামিন নামঞ্জুরের পর কারাগারে জামায়াত নেতা আখতারুজ্জামান

মেজর (অব.) আখতারের মুক্তি না দিলে রেমিট্যান্স শাটডাউনের হুমকি দিল জামায়াত

সর্বাধিক পঠিত

জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে লং মার্চ স্থগিত করল জামায়াত

ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

বিএনপি সরকারে এলে কোরআনের বিরুদ্ধে কোনো আইন করবে না : কায়কোবাদ

বালিকাণ্ডে অডিও ফাঁস, শাহজাহান চৌধুরীর নিরাপত্তা চায় জামায়াত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি বাংলাদেশ ছাত্র জমিয়তের

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

আজ ৫ নির্বাচনি জনসভায় যোগ দেবেন জামায়াত আমির

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি