২০০ আসনে জয়ী হলেও জাতীয় সরকার গঠন করব : জামায়াত আমির

Post Image

আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০০ আসনে জিতলেও জামায়াতে ইসলামী জাতীয় সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

সোমবার দুপুরে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

বৈঠক শেষে জামায়াত আমির বলেন, আমরা ইইউ রাষ্ট্রদূতের আমন্ত্রণে এখানে এসেছিলাম। এখানে আটটি দেশের রাষ্ট্রদূত ও তাদের সহযোগীরাও ছিলেন। তারা মূলত বাংলাদেশের পরিবেশ-পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। তারা আমাদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে চেয়েছেন।

ডা. শফিকুর রহমান বলেন, তারা বাংলাদেশকে ইনক্লুসিভ দেখতে চায়। আমরা বলেছি আমরা নির্বাচিত হলে, সেই ইনক্লুসিভ বাংলাদেশই গড়ব। আমরা কোনো দলকেই বাদ দেব না।

তিনি বলেন, আমরা অনুভব করি যে, কমপক্ষে আগামী পাঁচ বছর দেশের স্থিতিশীলতা, অর্থনৈতিক ফিরিয়ে আনা, আইনের শাসন সমাজে কায়েম করা এবং দুর্নীতিকে সমাজ থেকে বিদায় দেওয়ার জন্য প্রয়োজন জাতীয় সরকার। আমরা নির্বাচিত হলে সেই সরকারটাই গঠন করব।

তিনি আরো বলেন, যারা এখানে অংশগ্রহণ করবেন, তাদের কাছে দুটি জিনিস প্রত্যাশা করব। প্রথমত, কেউ নিজে দুর্নীতি করবেন না এবং দুর্নীতিকে কোনোভাবে প্রশ্রয় দেবেন না। দ্বিতীয়ত, আমরা সবার জন্য সমান বিচার নিশ্চিত করতে চাই। এ ব্যাপারে কেউ রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করবেন না। কমপক্ষে এই দুটো বিষয়ে যারা একমত হবেন, দেশের স্বার্থে তাদেরকে নিয়ে আমরা সরকার গঠনে আগ্রহী। এমনকি আমরা যদি ২০০ আসনেও বিজয়ী হই তারপরও এটা আমরা করব ইনশাআল্লাহ।

জামায়াত আমির বলেন, দেশবাসীকে আহবান জানাতে চাই, অতীতে যা হয়েছে হয়েছে, এখন দেশ ও আগামীর প্রজন্মের স্বার্থে যুব সমাজের আকাঙ্ক্ষা যেন কোনোভাবে ব্যাহত এবং আহত না হয়। সে ব্যাপারে আমরা দারুণ শ্রদ্ধাশীল।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

আ. লীগ যদি মনে করে, তারা তাণ্ডব চালিয়ে রাজনীতিতে ফিরবে, তাহলে ভুল করবে

জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি থেকে পদত্যাগ করলেন বাবা-ছেলে

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নেওয়া হয়েছে এপিসি— নজরদারিতে ড্রোন

ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, এক সপ্তাহ পর বদলি চুয়াডাঙ্গার ডিসি

গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণের অভিযোগে আ. লীগের ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

‘আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠান, আগেরবার তো পালায় আসছিল’

নাটোরে স্লোগান দিয়ে ১৫-২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়লো দুর্বৃত্তরা

স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা, রাতেই সড়কে নামলেন নেতাকর্মীরা

সর্বাধিক পঠিত

যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর

জামায়াতের জরুরি প্রেস ব্রিফিং সন্ধ্যায়

৫ লাখ ভোটারের আসনে চরমোনাই পীরের প্রার্থী পেলেন ৩ হাজার ২৮৯ ভোট

হান্নান মাসউদ দয়া করে বসুন, এটা শাহবাগ নয়: ডেপুটি স্পিকার

বিএনপি-জামায়াতের বাইরে একলা চলার পথে ইসলামী আন্দোলন বাংলাদেশ

আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায়নি: ফখরুল

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা মোতায়েন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভেরিফিকেশনের নামে চাকরি থেকে বাদ, সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা চান সাদিক কায়েম

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে: বিরোধীদলীয় নেতা

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু