ভবিষ্যতে সংসদ নির্বাচনে জামায়াতের নারীরা সরাসরি লড়াই করবেন: হাবিবা চৌধুরী

Post Image


ভবিষ্যতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী নেত্রীরা সরাসরি সংসদ নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন দলটির নারী নেত্রী হাবিবা চৌধুরী।


নারীদের ওপর হামলা ও বিভিন্ন অভিযোগের বিষয়ে আলোচনা করতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে জামায়াতের নারী শাখার একটি প্রতিনিধিদল। দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নারী নেতৃত্ব প্রকাশ্যে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে এমন বৈঠকে অংশ নিল।


এ সময় জামায়াতের মহিলা বিভাগের সদস্য হাবিবা চৌধুরী সুইট বলেন, ‘আমরা লোকাল ইলেকশনে নারী প্রার্থী দিচ্ছি, এটা প্রমাণিত। পরবর্তী সময়ে নারীরা সংসদ ভোটে সরাসরি লড়াই করবেন।


রবিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বিকেল সাড়ে ৩টার দিকে বৈঠকে বসে দলটি। এ সময় প্রতিনিধিদলের পক্ষ থেকে নারীদের ওপরে হামলার ডকুমেন্টস এবং ভিডিও ইসিতে জমা দেওয়া হয়েছে।


বৈঠকে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন নেসা সিদ্দীকা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী শাখার সদস্য মারজিয়া বেগম ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সদস্য ডা. হাবিবা চৌধুরী সুইট।


এ সময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ওলিউল্লাহ নোমান উপস্থিত ছিলেন।


বৈঠক শেষে জামায়াতের নারী নেত্রীরা বলেন, ভোটের প্রচারে গিয়ে দলটির নারী সদস্যরা আক্রমণের শিকার হন। নারী কর্মীরা যখন ভোটের প্রচারণায় যাচ্ছেন তখন একদল লোক হুমকি-ধমকি দিচ্ছে। সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন নারীরা। সাইবার সিকিউরিটি আইনে প্রস্তুতি নিয়েছি।


এ ধরনের কার্যক্রম এবং দলের শীর্ষ নেতার আইডি হ্যাক করে কুরুচিপূর্ণ ব্যঙ্গাত্মক মন্তব্য করা হচ্ছে। যারা এ কাজে জড়িত তাদের খোঁজ নিয়ে আইনের আওতায় আনার দাবি জানিয়ে জামায়াতের এই নারী নেত্রীরা বলেন, আমরা সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করছি। এটি জাতিরও প্রত্যাশা। দুটো নির্বাচন একসঙ্গে হচ্ছে। এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ।


একটা ইতিবাচক নির্বাচন আমাদের প্রত্যাশা।


জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন নেসা সিদ্দীকা বলেন, ‘নারীরা জামায়াতের আমির হতে পারবেন না। আমরা একটা ইসলামী দল। আসলে পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়ে আমরা রাজনীতিতে এসেছি।’


হাবিবা চৌধুরী সুইট বলেন, ‘আমরা লোকাল ইলেকশনে নারী প্রার্থী দিচ্ছি, এটা কিন্তু প্রমাণিত। পরবর্তীতে নারীরাও জামায়াতের ভালো পদে আসবেন। পরবর্তী সময়ে নারীরা সংসদ ভোটে সরাসরি লড়াই করবেন।’

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হামে আক্রান্ত হয়ে ৩৮ শিশুর মৃত্যু, জামায়াতের উদ্বেগ

সংসদে বিরোধীদলীয় নেতার সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের প্রধান সংস্কারগুলোর বিরোধিতা করছে সরকার

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ওমরাহ করতে সৌদি আরবে পৌঁছেছেন নাহিদ ইসলাম

‘গণভোটের রায় প্রত্যাখানের দুঃসাহস দেখাবেন না’, সরকারকে ডাকসু ভিপি

৫ সিটি করপোরেশনে এনসিপির হয়ে মেয়র পদে লড়বেন যারা

সরকারের পক্ষে গেলে নিয়ম আর বিপক্ষে গেলে কাস্টম: হাসনাত আবদুল্লাহ

সর্বাধিক পঠিত

স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে কোনো সিদ্ধান্ত মানা হবে না

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস : কমিশন

নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনি ক্যাম্পে হামলা

তারেক রহমানের ভূমিকা ও পরিকল্পনায় নজর থাকবে : জামায়াত আমির

চরফ্যাশনে জামায়াত কর্মীদের ওপর বিএনপির হামলা, আহত অর্ধশতাধিক

জামায়াতে ইসলামী ঢাকা-২ আসনের উদ্যোগে ভাকুর্তায় ফ্রি মেডিকেল ক্যাম্প

ভবিষ্যতে সংসদ নির্বাচনে জামায়াতের নারীরা সরাসরি লড়াই করবেন: হাবিবা চৌধুরী

আমরা এখনো ইউনূস সরকারের প্রতি আস্থা রাখি: রিজভী

‘সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে ভালো নির্বাচন করতে পারবেন না’

তফসিলকে স্বাগত, গণভোটে 'হ্যাঁ' জয়ী করতে কর্মসূচি দেবে জামায়াত