‘সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে ভালো নির্বাচন করতে পারবেন না’

Post Image


কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, ‘বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে নির্বাচন করতে গেলে সে নির্বাচন আপনারা ভালোভাবে করতে পারবেন না। ভোটার যাতে অংশগ্রহণ করতে পারেন সে জন্য আপনাদের আপ্রাণ চেষ্টা করতে হবে।’


আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির ধারাবাহিক সংলাপে এই বক্তব্য দেন কাদের সিদ্দিকী। সংলাপে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও কমিশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের প্রসঙ্গ তুলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, ‘গণভোটের চার প্রশ্নে ভোটাররা কিভাবে আলাদাভাবে মত প্রকাশ করবে, সে বিষয়ে মানুষ এখনো বিভ্রান্ত। গণভোটে কম অংশগ্রহণ হলে জাতীয় নির্বাচনও প্রশ্নবিদ্ধ হতে পারে।’


অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘১৫ মাস হলো সরকারের ডাকে যাই না। নির্বাচনের আগ পর্যন্ত যাওয়ার প্রশ্নই আসে না।


শেখ হাসিনা প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, ‘আল্লাহ যতটা অসন্তুষ্ট হলে কোনো শাসককে গদি থেকে সরিয়ে দেন তা পরিপূর্ণভাবে শেখ হাসিনা করেছেন। আল্লাহর তরফ থেকে গজবের কারণেই তিনি তার ক্ষমতা হারিয়েছেন।’

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হামে আক্রান্ত হয়ে ৩৮ শিশুর মৃত্যু, জামায়াতের উদ্বেগ

সংসদে বিরোধীদলীয় নেতার সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের প্রধান সংস্কারগুলোর বিরোধিতা করছে সরকার

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ওমরাহ করতে সৌদি আরবে পৌঁছেছেন নাহিদ ইসলাম

‘গণভোটের রায় প্রত্যাখানের দুঃসাহস দেখাবেন না’, সরকারকে ডাকসু ভিপি

৫ সিটি করপোরেশনে এনসিপির হয়ে মেয়র পদে লড়বেন যারা

সরকারের পক্ষে গেলে নিয়ম আর বিপক্ষে গেলে কাস্টম: হাসনাত আবদুল্লাহ

সর্বাধিক পঠিত

স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে কোনো সিদ্ধান্ত মানা হবে না

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস : কমিশন

নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনি ক্যাম্পে হামলা

তারেক রহমানের ভূমিকা ও পরিকল্পনায় নজর থাকবে : জামায়াত আমির

চরফ্যাশনে জামায়াত কর্মীদের ওপর বিএনপির হামলা, আহত অর্ধশতাধিক

জামায়াতে ইসলামী ঢাকা-২ আসনের উদ্যোগে ভাকুর্তায় ফ্রি মেডিকেল ক্যাম্প

আমরা এখনো ইউনূস সরকারের প্রতি আস্থা রাখি: রিজভী

‘সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে ভালো নির্বাচন করতে পারবেন না’

ভবিষ্যতে সংসদ নির্বাচনে জামায়াতের নারীরা সরাসরি লড়াই করবেন: হাবিবা চৌধুরী

তফসিলকে স্বাগত, গণভোটে 'হ্যাঁ' জয়ী করতে কর্মসূচি দেবে জামায়াত