হামে আক্রান্ত হয়ে ৩৮ শিশুর মৃত্যু, জামায়াতের উদ্বেগ

Post Image


দেশে হাম আক্রান্ত হয়ে চলতি বছর ৩৮ শিশুর মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যসেবা বিভাগের দুর্বলতা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়তে ইসলামী। সোমবার (৩০ মার্চ) এক বিবৃতিতে এই উদ্বেগ ব্যক্ত করেছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।


দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘চলতি মার্চ মাসে দেশের বিভিন্ন স্থানে হাম রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩২ শিশুর মৃত্যু হয়েছে। তবে বিভিন্ন জেলা ও বেসরকারি হাসপাতালের তথ্য যোগ করলে এ বছর মোট মৃত্যুর সংখ্যা ৪৬ বা তারও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


কিন্তু এ বিষয়ে এখন পর্যন্ত সরকারের দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না।’


গোলাম পরওয়ার বলেন, ‘এই পরিস্থিতির জন্য দেশের স্বাস্থ্যসেবা বিভাগের দুর্বলতা ও অব্যবস্থাপনাই প্রধানত দায়ী। জনগণের ধারণা, স্বাস্থ্যখাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাটের কারণে সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে। ফলে সাধারণ মানুষ তাদের সুচিকিৎসা পাওয়ার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এমতাবস্থায় হাম নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হামে আক্রান্ত হয়ে ৩৮ শিশুর মৃত্যু, জামায়াতের উদ্বেগ

সংসদে বিরোধীদলীয় নেতার সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের প্রধান সংস্কারগুলোর বিরোধিতা করছে সরকার

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ওমরাহ করতে সৌদি আরবে পৌঁছেছেন নাহিদ ইসলাম

‘গণভোটের রায় প্রত্যাখানের দুঃসাহস দেখাবেন না’, সরকারকে ডাকসু ভিপি

৫ সিটি করপোরেশনে এনসিপির হয়ে মেয়র পদে লড়বেন যারা

সরকারের পক্ষে গেলে নিয়ম আর বিপক্ষে গেলে কাস্টম: হাসনাত আবদুল্লাহ

সর্বাধিক পঠিত

স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে কোনো সিদ্ধান্ত মানা হবে না

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস : কমিশন

জামায়াতে ইসলামী ঢাকা-২ আসনের উদ্যোগে ভাকুর্তায় ফ্রি মেডিকেল ক্যাম্প

নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনি ক্যাম্পে হামলা

তারেক রহমানের ভূমিকা ও পরিকল্পনায় নজর থাকবে : জামায়াত আমির

চরফ্যাশনে জামায়াত কর্মীদের ওপর বিএনপির হামলা, আহত অর্ধশতাধিক

ভবিষ্যতে সংসদ নির্বাচনে জামায়াতের নারীরা সরাসরি লড়াই করবেন: হাবিবা চৌধুরী

আমরা এখনো ইউনূস সরকারের প্রতি আস্থা রাখি: রিজভী

‘সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে ভালো নির্বাচন করতে পারবেন না’

তফসিলকে স্বাগত, গণভোটে 'হ্যাঁ' জয়ী করতে কর্মসূচি দেবে জামায়াত