১০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত যেসব হেভিওয়েট প্রার্থী

Post Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী। এর মধ্যে রয়েছেন বিএনপি, জামায়াতে ইসলামীর, খেলাফত মজলিস ও এনসিপির আলোচিত প্রার্থী।

বহুদিনের শক্ত ঘাঁটি, প্রতিষ্ঠিত নেতৃত্ব আর পরিচিত মুখ সবকিছুকে ছাপিয়ে ফলাফলে উঠে এসেছে নতুন বার্তা। এবারের নির্বাচনে চমক দেখিয়েছেন ভোটাররাই; একাধিক হেভিওয়েট প্রার্থীকে হারিয়ে বদলে দিয়েছেন সমীকরণ।

১০ হাজার ভোটের ব্যবধানে পরাজয়

ফলাফল বিশ্লেষণে অন্তত ৪৯টি আসনে ১০ হাজার ভোটের ব্যবধানে জয়-পরাজয়ের তথ্য মিলেছে। খুলনা-৫ আসনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ২ হাজার ৬০৮ ভোটের ব্যবধানে বিএনপির মোহাম্মদ আলী আসগারের কাছে হেরে গেছেন। এ নির্বাচনে আলী আসগার পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৮৫৪ ভোট আর মিয়া গোলাম পরওয়ার পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ২৪৬ ভোট। এ আসনে ভোট পড়েছে ৭৫.৬৬ শতাংশ।

ঢাকা-১০ আসনে ৩ হাজার ৩০০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বর্তমান সড়ক, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। এ আসনে তিনি পেয়েছেন ৮০ হাজার ৪৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. জসীম উদ্দীন সরকার পেয়েছেন ৭৭ হাজার ১৩৬ ভোট। এ আসনে ভোট পড়ার হার ৪৩.৩৯ শতাংশ।

ঢাকা-১১ আসনে ২ হাজার ৩৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি ৯৩ হাজার ৮৭২ ভোট পেয়ে সংসদ-সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এমএ কাইয়ুম পেয়েছেন ৯১ হাজার ৮৩৩ ভোট। পঞ্চগড়-১ আসনে এনসিপির মো. সারজিস আলম ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট পেয়ে জয়ী হতে পারেননি। এ আসনে বিএনপির মুহাম্মদ নওশাদ জমির ১ লাখ ৭৬ হাজার ১৬৯ ভোট পেয়ে সংসদ-সদস্য নির্বাচিত হয়েছেন।


খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ৫ হাজার ৫৯২ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৮৮ হাজার ১৯৭টি। এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল ৯৩ হাজার ৭৮৯ ভোট পেয়ে সংসদ-সদস্য নির্বাচিত হয়েছেন। বিএনপি ক্ষমতায় আসার পর নজরুল ইসলাম মঞ্জুকে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ দিয়েছে।

ফলাফলে আরও দেখা গেছে, ১০ হাজার বা তার কম ভোটের ব্যবধানে যেসব আসনে বিএনপির প্রার্থীরা দ্বিতীয় অবস্থানে রয়েছেন, সেগুলো হচ্ছে-রংপুর-৪ (ব্যবধান ৯৪০২ ভোট), রংপুর-৬ (ব্যবধান ২৪২৫ ভোট), কুড়িগ্রাম-২ (৯১২১ ভোট), জয়পুরহাট-১ (৯৮৮৩ ভোট), নওগাঁ-২ (৬৯৯৩ ভোট), রাজশাহী-১ (১৮৮৪ ভোট), পাবনা-৩ (৩২৬৯ ভোট), পাবনা-৪ (৩৮০১ ভোট), কুষ্টিয়া-৪ (৮৫৯৮ ভোট), বাগেরহাট-১ (৩২০৪ ভোট), ময়মনসিংহ-১ (৬৩৩৯ ভোট), নেত্রকোনা-৫ (২৭৬৫ ভোট), ঢাকা-৪ (২৯২০ ভোট), ঢাকা-৫ (৯১৫০ ভোট), ঢাকা-১৬ (৩৩৬১ ভোট), চাঁদপুর-৪ (৫০২০ ভোট) এবং রাজশাহী-৪ (৫৭৬৫ ভোট)।

অপরদিকে জামায়াতের ১৮ জন প্রার্থী ১০ হাজার বা এর কম ভোটের ব্যবধানে হেরেছেন। ওইসব আসনগুলো হচ্ছে-ঠাকুরগাঁও-২ (ব্যবধান ৫৩১০ ভোট), দিনাজপুর-৩ (৪৩৬৯ ভোট), লালমনিরহাট-১ (৯১১৪ ভোট), লালমনিরহাট-২ (৬৬৯৪ ভোট), গাইবান্ধা-৪ (৩০৩৪ ভোট), সিরাজগঞ্জ-১ (৭৭৯৮ ভোট), খুলনা-৩ (৮৮৩৫ ভোট), বরগুনা-২ (৫৩৯৬ ভোট), ঝালকাঠী-১ (৬৮৯০ ভোট), ময়মনসিংহ-৪ (৭৭৮৮ ভোট), কিশোরগঞ্জ-৩ (৯৯৯০ ভোট), ঢাকা-৭ (৬১৮৩ ভোট), ঢাকা-১৭ (৪৩৯৯ ভোট), সিলেট-৬ (৮৩৪৮ ভোট), কুমিল্লা-৫ (৯৯৩৮ ভোট) এবং কক্সবাজার-৪ (১৫৪৯ ভোট)।

অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র যেসব আসনে ১০ হাজারের কম ভোটের ব্যবধানে হেরেছেন, সেসব আসন হচ্ছে-পঞ্চগড়-১, দিনাজপুর-৫, ময়মনসিংহ-৩ ও ১০, ঢাকা-৮, ঢাকা-১৩, গোপালগঞ্জ-২, সিলেট-৫, ব্রাহ্মণবাড়িয়া-৫ এবং চট্টগ্রাম-১৪।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

পোস্টাল ভোটে এগিয়ে দাঁড়িপাল্লা

বাংলাদেশের জ্বালানি সংকট নিয়ে যা বললেন জামায়াত আমির

স্বাস্থ্যসেবায় বেতনের টাকা দেওয়ার ঘোষণা জামায়াত এমপির

১০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত যেসব হেভিওয়েট প্রার্থী

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে সাবেক উপদেষ্টা মাহফুজ আলম

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

জুলাই অভ্যুত্থান রক্ষায় জীবন দিতেও প্রস্তুত: জামায়াত আমির

জুলাই অভ্যুত্থান রক্ষায় জীবন দিতেও প্রস্তুত: জামায়াত আমির

সর্বাধিক পঠিত

৮ ফেব্রুয়ারি বিএনপির ঢাকার নির্বাচনি জনসভা বাতিল

জামায়াত ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি কে হবেন, জানালেন শফিকুর রহমান

ঐক্যের বৃহত্তর স্বার্থে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না: রাশেদ প্রধান

হাসিনাকে উদ্ধারে বিমানঘাঁটি ও কমান্ডো প্লাটুন প্রস্তুত রেখেছিল ভারত

ঢাকার ৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা

ধানের শীষ প্রতীক পেতে মরিয়া ৩ নারী

খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিবিরের দোয়া মাহফিল

কাল সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে হাদিকে

‘নতুন নেতৃত্ব, নতুন বাংলাদেশ’ স্লোগানে নিজেদের প্রস্তুত করতে হবে’