‘গণভোটের রায় প্রত্যাখানের দুঃসাহস দেখাবেন না’, সরকারকে ডাকসু ভিপি

Post Image

গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষের রায়কে প্রত্যাখানের দুঃসাহস দেখাবেন না—সরকারের উদ্দেশে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এমন হুঁশিয়ারি দেন ডাকসু ভিপি।

পোস্টে ভিপি লেখেন— প্রায় ৭০ শতাংশ ভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়ার পরও এই জনরায় প্রত্যাখ্যানে বিএনপি সরকার সর্বশক্তি প্রয়োগ করছে। এটি স্পষ্টত জাতির সঙ্গে তামাশা ও প্রতারণা।

‘আমরা ​স্পষ্টভাবে বলতে চাই— গণভোট অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, বিচারক নিয়োগ ও সচিবালয় অধ্যাদেশ কোনো রকম টালবাহানা ছাড়াই পাস করতে হবে’—উল্লেখ করেন সাদিক কায়েম।

সরকারকে সতর্ক করে ডাকসু ভিপি বলেছেন, ​জনগণের রক্তের ওপর দাঁড়িয়ে সরকার গঠন করে, তাদের আকাঙ্ক্ষা ও রায়কে উপেক্ষা করে ফ্যাসিবাদী ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দুঃসাহস দেখাবেন না।


এর আগে সদ্যসমাপ্ত গণভোট যে অধ্যাদেশের অধীনে অনুষ্ঠিত হয়েছে, সেটির কার্যকারিতা শেষ হওয়ায় এটি বিল আকারে সংসদে পাস করার প্রয়োজনীয়তা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার রাতে সংসদ ভবনে বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বিশেষ কমিটির বৈঠক সম্পর্কে সালাহউদ্দিন আহমদ জানান, ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আলোচনায় অনেকগুলো যেভাবে আছে সেভাবেই পাস করার সিদ্ধান্ত হয়েছে। কিছু অধ্যাদেশ সংশোধিত আকারে বিল হিসেবে আনা হবে। আগামী ২ এপ্রিল বিশেষ কমিটির রিপোর্ট সংসদে উত্থাপন করা হবে বলেও জানান তিনি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

সংসদে বিরোধীদলীয় নেতার সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের প্রধান সংস্কারগুলোর বিরোধিতা করছে সরকার

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ওমরাহ করতে সৌদি আরবে পৌঁছেছেন নাহিদ ইসলাম

‘গণভোটের রায় প্রত্যাখানের দুঃসাহস দেখাবেন না’, সরকারকে ডাকসু ভিপি

৫ সিটি করপোরেশনে এনসিপির হয়ে মেয়র পদে লড়বেন যারা

সরকারের পক্ষে গেলে নিয়ম আর বিপক্ষে গেলে কাস্টম: হাসনাত আবদুল্লাহ

‘সংসদ ইনসাফভিত্তিক হলে দেশেও ইনসাফ কায়েম সম্ভব’

সর্বাধিক পঠিত

স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে কোনো সিদ্ধান্ত মানা হবে না

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস : কমিশন

নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনি ক্যাম্পে হামলা

তারেক রহমানের ভূমিকা ও পরিকল্পনায় নজর থাকবে : জামায়াত আমির

চরফ্যাশনে জামায়াত কর্মীদের ওপর বিএনপির হামলা, আহত অর্ধশতাধিক

জামায়াতে ইসলামী ঢাকা-২ আসনের উদ্যোগে ভাকুর্তায় ফ্রি মেডিকেল ক্যাম্প

আমরা এখনো ইউনূস সরকারের প্রতি আস্থা রাখি: রিজভী

ভবিষ্যতে সংসদ নির্বাচনে জামায়াতের নারীরা সরাসরি লড়াই করবেন: হাবিবা চৌধুরী

‘সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে ভালো নির্বাচন করতে পারবেন না’

তফসিলকে স্বাগত, গণভোটে 'হ্যাঁ' জয়ী করতে কর্মসূচি দেবে জামায়াত